বাংলাদেশ শ্রম আইন ১১৮ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বৎসরে ১৩ (তের) দিনের মজুরীসহ উৎসব ছুটি মঞ্জুর করিতে হইবে কিন্তু ইপিজেড শ্রম আইন এর ধারা ৫৩ অনুযায়ী উৎসব ছুটি ১১ (এগারো) দিন।
ক্ষতিপূরনমূলক মজুরি শর্ত ও হিসাব
বাংলাদেশ শ্রম আইন ১১৮(৩) কোনো শ্রমিককে কোনো উৎসব-ছুটির দিনে কাজ করিতে বলা যাইতে পারিবে, তবে ইহার জন্য তাহাকে এক দিনের বিকল্প ছুটি এবং দুই দিনের ক্ষতিপূরণমূলক মজুরি প্রদান করিতে হইবে এবং শ্রম বিধি ১১০(৫) অনুযায়ী অনুযায়ী ক্ষতিপূরণমূলক মজুরি হিসাবের জন্য মাসিক মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং এডহক বা অন্তর্বর্তী মজুরিকে (যদি থাকে) ৩০ (ত্রিশ) দ্বারা ভাগ করিয়া এক দিনের ক্ষতিপূরণমূলক মজুরি গণনা করিতে হইবে।
কিন্তু ইপিজেড শ্রম আইন এর ধারা ৫৩(৩) কোনো শ্রমিককে কোনো উৎসব ছুটির দিনে কাজ করিতে বলা যাইবে, তবে ইহার জন্য তাহাকে উক্ত দিনের অব্যবহিত ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ২ (দুই) দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি মঞ্জুর করিতে হইবে।