উত্তরঃ
GOTS (Global Organic Textile Standard) কি
Manual for the implementation of GOTS (Version 8.1) ও GOTS Standard_v8.1 এর পেজ নং২ অনুযায়ী ,
Global Standard gemeinnützige GmbH হলো একটি অলাভজনক সংস্থা, যা ‘গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড’ পরিচালনার উদ্দেশ্যে ২০০২ সালে জার্মানিতে নিবন্ধিত হয়েছিল।
এছাড়াও GOTS Standard_v8.1 এর Section: 1. INTRODUCTION এ উল্লেখ করা হয়েছে ,
1.1 Aim of GOTS অনুযায়ী ,
GOTS কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পরিবেশগত ও সামাজিকভাবে দায়িত্বশীল উৎপাদন প্রক্রিয়া এবং লেবেলিং পর্যন্ত প্রতিটি ধাপ অন্তর্ভুক্ত থাকে—যাতে চূড়ান্ত ভোক্তার কাছে এর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যায়। অর্থাৎ তুলা চাষের পর থেকে (কাঁচামাল সংগ্রহ) শুরু করে সুতা কাটা, ডাইং, সেলাই এবং প্যাকিং পর্যন্ত পুরো সাপ্লাই চেইনের পরিবেশগত ও সামাজিক দায়িত্ব নিশ্চিত করতে এই সনদ ব্যবহার করা হয়।
এবং 1.2 Scope and Structure অনুযায়ী ,
GOTS-এর আওতাভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে অন্তত ৭০% সনদপ্রাপ্ত জৈব প্রাকৃতিক তন্তু (certified organic natural fibres) দিয়ে তৈরি সকল টেক্সটাইল বা বস্ত্রপণ্যের প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, প্যাকেজিং, লেবেলিং, বিপণন ও বিতরণ। চূড়ান্ত পণ্যের শ্রেণিবিভাগের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে—তবে তা কেবল এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—তন্তু, সুতা, কাপড়, পোশাক, পরিধানযোগ্য বা বহনযোগ্য টেক্সটাইল অনুষঙ্গ, টেক্সটাইল দিয়ে তৈরি খেলনা, গৃহসজ্জার টেক্সটাইল (home textiles), তোশক, বিছানাপত্র, এবং সেই সাথে ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহৃত টেক্সটাইল পণ্য ও খাদ্যের সংস্পর্শে আসে এমন টেক্সটাইল সামগ্রী।
- Labelling
2.7 GOTS Signs and Labelling Conditions এর 2.7.6.1 এবং 2.7.6.২ অনুযায়ী,
পণ্যটিকে সরাসরি “Organic / Organic in-conversion ” লেবেল দিতে ৯৫% – ১০০% বা তার বেশি অর্গানিক ফাইবার লাগে।
এবং Made with Organic / Made with Organic in-conversion: ফাইবারেরপরিমাণ হতে হবে ৭০% – ৯৪%।
GOTS Certification কেন প্রয়োজন
Manual for the implementation of GOTS (Version 8.1) এর GOTS SECTION 2. GOTS SUPPLY CHAIN, TRACEABILITY AND QUALITY ASSURANCE এর
GOTS Section 2.1
“A recognised certifier that certifies organic fibre production shall have a valid and recognised accreditation for the standard it certifies against. Recognised accreditations are ISO 17065 accreditation, NOP accreditation and IFOAM accreditation.”
ও GOTS SECTION 2.2.2
“GOTS First Processors, Certified Entity receiving raw fibres from organic producers, shall perform the processing step immediately subsequent to that which is declared on the organic Scope Certificate of the raw fibre producer.”
উপরোক্ত রেফারেন্স দ্বরা বুঝা যায় যে, ইউরোপ এবং আমেরিকার বাজারে কোনো পোশাককে আইনগতভাবে “Organic” বা “পরিবেশবান্ধব” দাবি করে বিক্রি করতে হলে এই থার্ড-পার্টি সনদের প্রমাণ (Transaction Certificate – TC) থাকা বাধ্যতামূলক [GOTS]।
কোন কোন Buyer এর জন্য প্রয়োজন হয়
ইউরোপ ( H&M Group . Inditex , C&A ,Mango, Primark ,Next , BestSeller ,Lidl & Aldi ), আমেরিকা ও কানাডা (Walmart ,Target ,GAP Inc. ,Levi Strauss & Co.Nike ,PVH Corp ,Patagonia ,VF Corporation), জাপান এবং অস্ট্রেলিয়ার (Uniqlo , Muji ,Kmart Australia ,Target Australia) ইত্যাদি বড় বড় আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড ও রিটেইল বায়ারদের জন্য (যেমনঃ GOTS এবং TC (Transaction Certificate) থাকা বাধ্যতামূলক।