উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ১০৯ অনুযায়ী ও ইপিজেড আইন এর ধারা ৪৬ , কোন মহিলা শ্রমিক দ্বারা রাত ১০ (দশ) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করানো যাবেনা ।
তবে বাংলাদেশ শ্রম বিধি ১০৩ অনুযায়ী
১) কোন মহিলা শ্রমিক দ্বারা রাত ১০ (দশ) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফরম-৩৫ অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে;
তবে শর্ত থাকে যে, প্রয়োজনীয় যাতায়াত ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিত করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত সম্মতি সংশ্লিষ্ট মহিলা শ্রমিক কর্তৃক লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার না করা হইলে ১২ (বার) মাস পর্যন্ত কার্যকর থাকিবে।
(৩) মহিলা শ্রমিককে সম্মতি প্রত্যাহারের ক্ষেত্রে ফরম-৩৫ (ক) অনুযায়ী আবেদন করিতে হইবে।
(8) মহিলা শ্রমিক কর্তৃক নৈশ পালায় কাজ করাইবার সম্মতির তথ্য ফরম-৩৬ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে।
কিন্তু ইপিজেড আইন এর বিধি ১০৯ অনুযায়ী
(১) কোনো মহিলা শ্রমিক দ্বারা রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করাইতে হইলে ফরম-৩৯ অনুযায়ী উক্ত শ্রমিকের লিখিত সম্মতি গ্রহণ করিতে হইবে:
(২) মহিলা শ্রমিক উপ-বিধি (১) এর অধীন কাজ করার সম্মতি প্রদান করিলে উক্ত মহিলা শ্রমিক কর্তৃক লিখিত আবেদনের মাধ্যমে প্রত্যাহার না করা হইলে উহা ৩০ (ত্রিশ) দিন পর্যন্ত কার্যকর থাকিবে। I
(৩) সম্মতি প্রত্যাহারের ক্ষেত্রে ফরম-৪০ অনুযায়ী আবেদন করিতে হইবে।
(৪) মহিলা শ্রমিকের লিখিত সম্মতিসহ সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত মহাপরিদর্শকের, নিকট আবেদন করিতে হইবে।
(৫) অতিরিক্ত মহাপরিদর্শকের অনুমতি প্রাপ্তির পর কোনো মহিলা শ্রমিককে রাত ৮ (আট) ঘটিকা হইতে ভোর ৬ (ছয়) ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে কাজ করানো যাইবে।
(৬) মহিলা শ্রমিকের রাত্রিকালীন কাজে সম্মতি প্রদানের রেজিস্টার ফরম-৪১ ও সম্মতি বাতিলের রেজিস্টার ফরম-৪২ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।