ICS Code of Conduct এর Working Hour এ উল্লেখ করা হয়েছে
০১. জাতীয় আইন ও আইএলও কনভেনশন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে।
০২. ওভারটাইম বাদে স্ট্যান্ডার্ড কাজের সময় সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা。ওভারটাইম সম্পূর্ণ স্বেচ্ছায় হতে হবে
০৩. কোনোভাবেই সপ্তাহে ৮ ঘণ্টার বেশি বা অতিরিক্ত নিয়মিত হওয়া যাবে না。
০৪. শ্রমিকরা প্রতি ৭ দিনের মধ্যে অন্তত ১ দিন বিশ্রামের অধিকার ভোগ করবেন。
তবে আইসিএস (ICS) গাইডলাইন অথবা স্থানীয় শ্রম আইন (যেটি শ্রমিকদের বেশি সুরক্ষা দেয়) মেনে কারখানা কর্মঘণ্টা নির্ধারণ করতে পারবে।
অনেক সময় Auditor গন জিজ্ঞেস করে থাকেন আপনারা ILO অনুযায়ী নাকি স্থানীয় শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরী পরিচালনা করছেন।
তবে বাংলাদেশ শ্রম আইন এর ধারা ১০০ ও বিধি ৯৯ এবং ইপিজেড আইন ৩৮ ও ইপিজেড বিধি ১০৬ অনুযায়ী,
কোন শ্রমিকের দৈনিক কর্মঘন্টা হইবে আহার এবং বিশ্রামের বিরতি ব্যতীত ০৮ (আট) ঘন্টা এবং অধিকাল ভাতা প্রদান সাপেক্ষে দিনে ১০ ঘন্টা পর্যন্ত কাজ করানো যাইবে।