উত্তরঃ
অডিটটি ১ বছর মেয়াদী একটি নিয়মিত ‘অ্যাসেসমেন্ট চক্র’ বা উইন্ডো , তবে স্কোর বা গ্রেড (A,B,C,D,E) এর উপর নির্ভর করে Social পার্টের অডিট চক্র সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বৈধ হতে পারে এবং Environment পার্টের অডিট চক্র ১ থেকে ২ বছর হতে পারে।
ICS Double Rating System (ডাবল রেটিং সিস্টেম)
ICS-Social-complete-Handbook-for-Factories-2024 এর ICS Audit Rating তে ICS double rating system(Page: 29) অনুযায়ী
ICS Double Rating System (ডাবল রেটিং সিস্টেম) হলো কারখানার কমপ্লায়েন্স বা মান মূল্যায়নের একটি বিশেষ পদ্ধতি যেখানে অডিটে প্রাপ্ত ফাইনাল রেজাল্ট বা ফলাফলকে বায়ারদের নিকট কারখানার বাস্তব চিত্র তুলে ধরার জন্য কেবল একটি মাত্র গ্রেড দিয়ে প্রকাশ না করে, একসাথে দুটি ভিন্ন মানদণ্ডে প্রকাশ করা হয়: একটি শতকরা হার (%) এবং একটি ইংরেজি বর্ণমালা বা লেটার (A, B, C, D, E) ।
ফলে অডিট রেজাল্ট এর সাথে কোন ঝুকি আছে কিনা তা বুঝা যায় ফলে অডিট রিপোর্টে ফাইনাল রেটিংটি দেখতে এমন হয়: 90% B অথবা 85% E।
এখানে 85% E রেজাল্ট মানে হলো, ফ্যাক্টরির সার্বিকভাবে ৮৫% কমপ্লায়েন্ট হলেও সেখানে অন্তত একটি গুরুতর বা ক্রিটিক্যাল ইস্যু (Critical Non-compliance) পাওয়া গেছে। যার ফলে বায়ারগন বুঝতে পারেন সার্বিকভাবে কারখানা ভালো হলেও সেখানে অত্যন্ত মারাত্মক একটি অ্যালার্ট বা জিরো-টলারেন্স ত্রুটি পাওয়া গেছে (যেমন: কাজের সময়ে জরুরি ফায়ার এক্সিট গেটে তালা মারা ছিল অথবা কোনো একটি ভুয়া নথিপত্র ধরা পড়েছে)
অডিটে কোনো Alert Notification (যেমন: জরুরি নির্গমন পথ বা এমার্জেন্সি এক্সিট লক থাকা, শিশু শ্রম, জোরপূর্বক শ্রম ইত্যাদি) অথবা কোনো অধ্যায়ে গুরুতর আইনগত লঙ্ঘন পাওয়া গেলে পুরো অডিট স্কোর সরাসরি ‘E’ তে ডাউনগ্রেড হয়ে যায়।
সোশ্যাল অডিট চক্র (Social Audit Cycle)
সোশ্যাল পার্টের অডিট চক্র ০১ বছর থেকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বৈধ হতে পারে ।
Grade A: ICS Audit এ আপনার কারখানার স্কোর ৯৫% থেকে ১০০% হলে এটি সর্বোচ্চ ৩ বছর (৩৬ মাস) বৈধ থাকে। অর্থাৎ, ৩ বছর পর আবার পূর্ণাঙ্গ অডিট করাতে হয়
Grade B : কারখানার স্কোর ৮০% থেকে ৯৪.৯% হলে অডিট চক্রটি ২ বছর (২৪ মাস) পর পর আবর্তিত হয়।
Grade C : কারখানার স্কোর ৫০% থেকে ৭৯.৯% হলে ১ বছর (১২ মাস) পর পর বাধ্যতামূলক রি-অডিট দিতে হয়
স্বল্পমেয়াদী ফলো-আপ চক্র (Grade D বা E / Alert): কারখানার স্কোর ৫০% এর নিচে নামলে অথবা কোনো ক্রুশিয়াল নন-কমপ্লায়েন্স (যেমন: ফায়ার এক্সিট লক থাকা) পাওয়া গেলে কোনো দীর্ঘমেয়াদী চক্র দেওয়া হয় না। বায়ারের নির্দেশ অনুযায়ী সাধারণত ২ থেকে ৬ মাসের মধ্যে একটি ফলো-আপ অডিট (Follow-up Audit) দিয়ে ত্রুটি সংশোধন প্রমাণ করতে হয়।
এনভায়রনমেন্টাল অডিট চক্র (Environmental Audit Cycle)
এনভায়রনমেন্টাল অডিটের ক্ষেত্রে দুইভাবে প্রশ্ন করা হয় একটি হল Core ও অন্যটি হল Advance question.
বায়ারের ন্যূনতম গ্রহণযোগ্যতা অনুযায়ী সাধারণত কারখানার কোর (Core) স্কোর যদি (সাধারণত ৭০%-৮০%) প্রাপ্ত হয়, তবে বায়ারদের অভ্যন্তরীণ পলিসি অনুযায়ী এই অডিট চক্রটি সাধারণত প্রতি ১ থেকে ২ বছর (১২ থেকে ২৪ মাস) পর পর নবায়ন করতে হয়।