উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২(১১) ও ইপিজেড আইন এর ধারা ২(১৩) অনুযায়ী ,
ছাটাই হল – অপ্রয়োজনীয়তার কারনে মালিক কর্তৃক শ্রমিকের চাকুরী অবসান।
ছাটাই কেন করা হয়
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ১৮(৩) , ধারা ২০(১ ) , বিধি ২৫(২) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(১) অনুযায়ী ,
কোনো শ্রমিককে প্রয়োজনের অতিরিক্ততার কারণে কোনো প্রতিষ্ঠান হইতে ছাঁটাই করা যাইবে এবং উক্ত বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে।
এছাড়াও বাংলাদেশ শ্রম আইন এর বিধি ৩২ (খ) এর অ(২) উল্লেখিত , কারখানা বা প্রতিষ্ঠানের স্থানান্তরের ক্ষেত্রে
অ(২), ৪০ কিলোমিটার অধিক দূরত্বে ফ্যাক্টরী স্থানান্তর করা হইলে, যদি সংশ্লিষ্ট শ্রমিক স্থানান্তরিত স্থানে যাইতে ইচ্ছুক না হন তবে উক্ত শ্রমিক ধারা ২০ মোতাবেক সুবিধা পাইবেন;
এবং শ্রম আইন ৩২ (গ) এর (ই) , তে উল্লেখিত কারখানা, প্রতিষ্ঠানের মালিকানা বা শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে,
(ই), হস্তান্তর গ্রহীতা মালিক শ্রমিকদের দায় গ্রহণ করিতে না চাহিলে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হইবার পূর্বেই পূর্বতন মালিক শ্রমিকদের ছাঁটাই করিবেন এবং ধারা ২০ এর বিধান অনুযায়ী আইনানুগ পাওনা পরিশোধ করিবেন।
ছাটাই কিভাবে করা হয় বা শর্ত
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২০ এর উপধারা (২)(৩) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(২) অনুযায়ী ,
(২) কোন শ্রমিক যদি কোন মালিকের অধীনে অবিচ্ছিন্নভাবে অন্যূন এক বৎসর চাকুরীতে নিয়োজিত থাকেন, তাহা হইলে তাহার ছাঁটাইয়ের ক্ষেত্রে মালিককে-
(ক) তাহার ছাঁটাইয়ের কারণ উল্লেখ করিয়া এক মাসের লিখিত নোটিশ দিতে হইবে, অথবা নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরী প্রদান করিতে হইবে;
(খ) নোটিশের একটি কপি প্রধান পরিদর্শক অথবা তৎকর্তৃক নির্ধারিত কোন কর্মকর্তার নিকট প্রেরণ করিতে হইবে, এবং আরেকটি কপি প্রতিষ্ঠানের যৌথ দর কষাকষি প্রতিনিধিকে, যদি থাকে, দিতে হইবে;
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২০(৪) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(৩) অনুযায়ী ,
একাধিক ছাঁটাইকৃত শ্রমিক প্রার্থী হইলে তাহাদের মধ্যে পূর্বের চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হইবে অর্থাৎ শ্রমিকগণের মধ্যে সর্বশেষে নিযুক্ত শ্রমিককে ছাঁটাই করিবেন।
বাংলাদেশ শ্রম আইন এর বিধি ২৭ এবং ইপিজেড বিধি ২০ অনুযায়ী নোটিশ প্রদান করতে হবে।
শ্রম আইন এর বিধি ২৭(৩) ও ইপিজেড বিধি ২০ (৫) অনুযায়ী , প্রতিষ্ঠানের সকল শ্রমিককে ছাঁটাই করা হইলে সকল শ্রমিকের জন্য একটি নোটিস প্রদান করা যাইবে এবং শ্রমিকের তালিকা বিধি দ্বারা নির্ধারিত ফরম অনুসারে প্রদান করিতে হইবে।