উত্তরঃ
সরকারি চাকুরির ক্ষেত্রে
সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী,
রাষ্ট্রপতি জনস্বার্থে, কোনো কর্মচারীকে চাকরি হতে অবসর গ্রহণের পর বা বিশেষ প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করিতে পারেন।
কেন করা হয়: মূলত গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ব্যক্তি বা উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এই ধরনের নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশের চুক্তি আইনটি ১৮৭২ সালের আইন।
উক্ত আইনের ২৩ ধারাতে বলা আছে:
The consideration or object of agreement is lawful; unless it is forbidden by law.
মূল বক্তব্য হল:-
আপনি কোন চুক্তি করেন তা আইনত বৈধ হতে হবে অন্যথায় উক্ত চুক্তি আইনে নিষিদ্ধ।
বেসরকারী বা শ্রম আইন ও ইপিজেড আইন অনুযায়ী
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ০৫ ও বিধিমালা ১৯(১)(২)(৫) এবং ইপিজেড আইন এর ধারা ০৬ ও বিধি ১০ এর (১)(২)(৭)(৮)(৯) অনুযায়ী ,
কোন মালিক নিয়োগপত্র প্রদান না করিয়া কোন শ্রমিককে নিয়োগ করিতে পারিবেন না, এবং নিয়োজিত প্রত্যেক শ্রমিককে ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে।
প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেক শ্রমিককে মালিকের খরচে ছবিসহ পরিচয়পত্র ৩০ দিনের মধ্যে প্রদান করিবেন এবং উক্ত পরিচয়পত্র ও নিয়োগপত্র বাংলায় প্রদান করিতে হইবে:
অর্থাৎ আপনি কোন শ্রমিক বা কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করিতে পারিবেন না কারন তা আইনগতভাবে ভিত্তি নেই।
তবে বাংলাদেশ শ্রম আইনের ধারা-২৮(৪) অনুযায়ী
অবসর গ্রহণকারী কোন শ্রমিককে কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিলে পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারিবেন।
এখানে শুধুমাত্র অবসর গ্রহণকারী শ্রমিক এর কথা বলা হয়েছে তার মানে হল চুক্তিভিত্তিক নিয়োগ অবৈধ ৬০ বছরের পূর্বে।