উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২০(২ -গ ) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(২- খ) অনুযায়ী ,
ক্ষতিপূরণ বাবদ তাহার প্রত্যেক বৎসর চাকুরীর জন্য ত্রিশ দিনের মজুরী বা গ্রাচুইটি। যদি প্রদেয় হয়, যাহা অধিক হইবে, প্রদান করিতে হইবে।
আবার শ্রম আইন এর ধারা ২০(২ -গ ) এবং ইপিজেড আইন এর ধারা ১৯(২- ক) অনুযায়ী ,
এক মাসের লিখিত নোটিশ দিতে হইবে, অথবা নোটিশ মেয়াদের জন্য নোটিশের পরিবর্তে মজুরী প্রদান করিতে হইবে;
তবে শ্রম আইনের ২০(৩) এবং ইপিজেড বিধি ২০(৪) অনুযায়ী ,
শ্রম আইন এর ধারা ১৬ (৭) ও ইপিজেড আইন এর ধারা ১৫(৭) [লে-অফ এর ৪৫ দিন পর] এর অধীন ছাঁটাইয়ের ক্ষেত্রে কোন নোটিশের প্রয়োজন হইবে না তবে ক্ষতিপূরণ বা গ্রাচ্যুইটির অতিরিক্ত হিসাবে আরোও পনের দিনের মজুরী দিতে হইবে।