শ্রম আইন এর বিধি ১০১(২) অনুযায়ী সাপ্তাহিক ছুটি প্রদান না করিয়া একটানা বা ধারাবাহিকভাবে ১০ দিন এর বেশী কাজ করানো যাবেনা কিন্তু ইপিজেড আইন এর বিধি ১০৭ অনুযায়ী একটানা বা ধারাবাহিকভাবে ১৩ দিন এর বেশী কাজ করানো যাবেনা ।
তবে শ্রম আইন এর বিধি ১০১(২) ও ইপিজেড আইন এর বিধি ১০৭ অনুযায়ী,
শ্রমিকগণ ইচ্ছা প্রকাশ করিলে যৌথ দরকষাকষি প্রতিনিধি বা অংশগ্রহণকারী কমিটির সহিত আলোচনা সাপেক্ষে সাপ্তাহিক ছুটির দিনে কাজ করিয়া পরে উক্ত সাপ্তাহিক ছুটি উৎসব-ছুটির সঙ্গে যোগ করিয়া ভোগ করিতে পারিবে এবং এইরূপ ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির দিনের কাজের জন্য কোনো অধিকাল ভাতা প্রদেয় হইবে না।