উত্তরঃ শ্রম আইনের ধারা ১২১ অনুযায়ী এবং ইপিজেড আইন এর ধারা ৫৫ ও বিধি ১২০(১) অনুযায়ী , প্রত্যেক মালিক শ্রমিকের মজুরী পরিশোধ করার জন্য দায়ী থাকিবেন।
এখানে উল্লেখ্য ঠিকাদার কর্তৃক নিযুক্ত শ্রমিকরে মজুরী ঠিকাদার কর্তৃক পরিশোধ না করা হইলে সেই ক্ষেত্রে মালিক কর্তৃক পরিশোধ করা হইবে যা পরবর্তীতে ঠিকাদারের নিকট থেকে সমন্বয় করা হইবে।
শ্রম আইনের ধারা ১২৪ ও ইপিজেড আইন এর বিধি ১২০(২) অনুযায়ী সকল মজুরী প্রচলিত মুদ্রা , কারেন্সি নোট বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করিতে হইবে এবং
প্রযোজ্য ক্ষেত্রে শ্রমিকের চাহিদা মোতাবেক শ্রমিকের ব্যবহৃত ব্যাংক একাউন্টে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে কিংবা অন্য কোন ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে সরাসরি পরিশোধ করা যাইবে।