উত্তরঃ শ্রম আইন এর বিধিমালা ২০১৫ সংশোধনীর ফলে প্রসূতি কল্যন সুবিধার হিসেব এ ইপিজেড আইন এর সাথে পার্থক্য তৈরি হয়েছে
শ্রম বিধি ৩৯ক অনুযায়ী প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব।
(১) ধারা ৪৮(২) অনুযায়ী প্রসূতিকল্যাণ সুবিধা হিসাব করিবার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে ২৬ দ্বারা ভাগ করিয়া ১ দিনের গড় মজুরি নির্ধারণ করিতে হইবে।
(২) প্রতিষ্ঠানে ভবিষ্য তহবিলের বিধান থাকিলে প্রসূতি কল্যাণ সুবিধাভোগীর ভবিষ্য তহবিলে প্রদেয় চাঁদা তাহার প্রাপ্য সুবিধা হইতে আইনের বিধান অনুযায়ী কর্তন করিতে হইবে।”;
এবং ইপিজেড আইন ৩২(২) অনুযায়ী,
পূর্ববর্তী ৩ (তিন) মাসে তাহার প্রাপ্ত মোট মজুরিকে উক্ত সময়ে তাহার মোট প্রকৃত কাজের দিনগুলি দ্বারা ভাগ করিয়া যে হার নিরূপিত হইবে উহা তাহার দৈনিক মজুরি হিসাবে গণ্য হইবে।