উত্তরঃ
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৬২(৮) ও শ্রম বিধিমালা ৫৫(১৪) অনুযায়ী ,
পঞ্চাশ বা ততধিক শ্রমিক/কর্মচারী সম্বলিত কারখানা ও প্রতিষ্ঠানে প্রতি ছয় মাসে অন্ততঃ একবার অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করিতে হইবে, এবং এই বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে।
এবং ইপিজেড বিধি ১০৪ অনুযায়ী
(১) প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে প্রতি ৩ (তিন) মাসে অন্তত একবার অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনার সময় জরুরি নির্গমনের মহড়ার আয়োজন করিতে হইবে এবং তৎসম্পর্কিত তথ্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ফরম-৩৬ এ অন্তর্ভুক্ত করিতে হইবে।
(২) মহড়া আয়োজনের কমপক্ষে ১৫ (পনেরো) দিন পূর্বে অতিরিক্ত মহাপরিদর্শক এবং নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।