উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২ এর উপধারা (২ক) এ ঈদ বোনাস বলতে উৎসব ভাতা হিসেবে নিম্মরুপে সজ্ঞায়িত করা হয়েছে;
“উৎসব ভাতা” অর্থ কোনো কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরকে তাহাদের স্ব স্ব ধর্মীয় উৎসবের প্রাক্কালে প্রদেয় বিধি দ্বারা নির্ধারিত উৎসব ভাতা;
বাংলাদেশ শ্রম বিধি ১১১(৫) এবং ইপিজেড আইন ধারা ৫৩(৪) ও ইপিজেড বিধি ১১৬(৩)অনুযায়ী কোন কর্মী নিরবিচ্ছিন্নভাবে ১ বছর চাকুরী পূর্ন করিয়াছেন তাহারা বছরে ২টি উৎসব ভাতা পাইবার অধিকারী হইবেন।
শ্রম বিধি ১১১(৫) এবং ইপিজেড বিধি ১১৬(৪) উৎসব ভাতার পরিমান ০১ মাসের মূল বেতনের সমান।
এছাড়া উক্ত উৎসব ভাতা মজুরীর অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে।
সংবাদপএ,সংবাদ সংস্থা, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকের উৎসব ভাতা অন্যদের চেয়ে আলাদা।
তবে কোম্পানীর নিজস্ব পলিসি অনুযায়ী চাকুরীর বয়স ০১ বছর পূর্ন না হলেও চাকুরীর বয়স অনুযায়ী বিভিন্ন কোম্পানী বিভিন্ন হারে বোনাস দিকে পারেন তবে তা আইনগত বাধ্য নয়।
যেমনঃ চাকুরীর বয়স ০১ বছর পূর্ন হলে মুল বেতনের ১০০% বোনাস (আইনগত বাধ্য)
চাকুরীর বয়স ০১ বছর এর কম ও ০৬ মাসের বেশী হলে মুল বেতনের ৫০% বোনাস (আইনগত বাধ্য নয়)
চাকুরীর বয়স ০৬ মাসের এর কম হলে মুল বেতনের ২০% বোনাস (আইনগত বাধ্য নয়)
তবে কোন শ্রমিক কে কোন সুবিধা একবার প্রদান করিলে তা আর কমানো যাবেনা। অর্থাৎ অলিখিতভাবে ইহা প্রাপ্য সুবিধা হিসেবে গন্য হয়ে যায়।
তাই কর্তৃপক্ষ আইনের বাহিরে অতিরিক্তি কোন সুবিধা প্রদান করার আগে পর্যালোচনা করে নিতে হয়।
.
.
.
প্রশ্নঃ কোন কর্মীকে শ্রম আইনের থেকে অতিরিক্ত সুবিধা প্রদান করে তা কমানো যাবে কি না?