উত্তরঃ
একই প্রতিষ্ঠানে চাকুরি বয়সের উপর নির্ভর করে অবসর গ্রহনের শর্ত
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২(১) এবং ইপিজেড আইন এর ধারা ২(১) , ধারা ২৪(১) ও বিধি ২৮ অনুযায়ী,
কোনো শ্রমিক ২৫ (পঁচিশ) বছর চাকরি পূর্ণ করিবার পর, যেকোনো সময়, তাহার সম্ভাব্য অবসর গ্রহণের ৩০ (ত্রিশ) দিন পূর্বে, লিখিত নোটিশ প্রদান করিয়া চাকরি হইতে অবসর গ্রহণ করিতে পারিবেন।
শ্রমিকের নিজ বয়সের উপর নির্ভর করে অবসর গ্রহনের শর্ত
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২৮(১) এবং ইপিজেড আইন এর ধারা ২৪ অনুযায়ী,
(১) কোন প্রতিষ্ঠানে নিয়োজিত কোন শ্রমিকের বয়স ৬০ (ষাট) বৎসর পূর্ণ হইলে তিনি চাকুরী হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন।
(২) এ ধারার উদ্দেশ্যে বয়স যাচাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকের সার্ভিস বইয়ে লিপিবদ্ধ জন্ম তারিখ উপযুক্ত প্রমাণ হিসাবে গণ্য হইবে।