উত্তরঃ
Living wage এ Gap Analysis কি
লিভিং ওয়েজ গ্যাপ অ্যানালাইসিস (Gap Analysis) হলো কোন কারখানায় বা কমর্স্থলে একজন শ্রমিকদের বর্তমান প্রকৃত বা প্রাপ্ত মজুরি এবং শ্রমিক যে অঞ্চলে থাকেন ঔই এলাকার জীবনযাত্রার প্রকৃত ব্যয়ের (Living Wage) মধ্যকার ব্যবধান খুঁজে বের করার গাণিতিক প্রক্রিয়া।
এক কথায় আমরা BSCI এর Template 5: Fair Remuneration Quick Scan অনুযায়ী Food Baket এর মাধ্যমে Living wage Calculation এর থেকে সে কত টাকা কম পাচ্ছে—তা পরিমাপ করাই হলো Gap Analysis।
Living Wage Gap এর মূল সূত্রটি নিচে দেওয়া হলো:
Living Wage Gap = Benchmark Living Wage – Worker Actual Net Takehome Wage
- Benchmark Living Wage: আন্তর্জাতিক বিভিন্ন বায়ার ও সংস্থা (যেমন- Anker Methodology, Global Living Wage Coalition) দ্বারা নির্ধারিত শ্রমিকরে জন্য নির্ধারিত অঞ্চলের জীবনযাত্রার মানসম্মত খরচ (খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও জরুরি সঞ্চয়সহ)।
- Actual Net Take-home Wage: একজন শ্রমিক ওভারটাইম (OT) ছাড়া এবং কোনো বোনাস/ভাতা কাটার পর নিয়মিত ৮ ঘণ্টা ডিউটি করে হাতে যে টাকা পান। যদিও আমারা ইহাতে অতিরিক্ত ০২ ঘন্টা ওভারটাইমসহ হিসেব করে থাকি।
কিভাবে Living wage Gap পূরন করা যায়।
Living wage Gap পূরন করা একটি দীর্ঘমেয়াদি এবং জটিল প্রক্রিয়া। এটি শুধুমাত্র কারখানার একার পক্ষে সমাধান করা সম্ভব নয়; এর জন্য বায়ার (Brand), কারখানার মালিক (Supplier) এবং শ্রমিক—এই তিন পক্ষের যৌথ প্রচেষ্টা প্রয়োজন।
সাধারনভাবে আমারা Living wage Gap পূরন করার জন্য Company এর Vision and Mission (Long term goal and short term goal) সেট করার মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে Living wage Gap পূরন করার জন্য পরিকল্পনা সেট করতে পারি। যেমনঃ শ্রমিকদের জন্য আবাসন ব্যবস্থা , ফ্রি বা ভর্তুকি মূল্যে খাবার , ন্যায্য মুল্যের দোকান, পরিবহন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা , দক্ষতার বৃদ্ধির মাধ্যমে বেতন বৃদ্ধি ইত্যাদি।
তবে বিশ্বজুড়ে সাপ্লাই চেইনে টেকসই মজুরি নিশ্চিত করতে ILO, IDH, Anker Methodology, এবং Clean Clothes Campaign-এর মতো সংস্থাগুলো কাজ করছে এবং কিছু মডেল রয়েছে।
যেমনঃ IDH Roadmap on Living Wages , ACT – Action, Collaboration, Transformation , Labor Minute Costing & Premium Model , Ring-fencing Wages , Anker In-kind Benefits Credit Model
বায়ার অডিট ও CoC-তে লিভিং ওয়েজ গ্যাপ পূরণের বাধ্যবাধকতা কী?
amfori BSCI:
BSCI এর Template 5: Fair Remuneration Quick Scan অনুযায়ী Living wage Gap সম্পূর্ণ বাধ্যতামূলকভাবে বের করতে হয় যাহাতে অডিটরগন ফ্যাক্টরির বর্তমান মজুরির সাথে Anker Benchmark-এর গ্যাপ পরীক্ষা করে অডিট রিপোর্টে এটি স্পষ্ট “Gap” বা “Improvement Area” হিসেবে উল্লেখ করা হয়। বায়াররা পরবর্তীতে এই গ্যাপ পূরণের জন্য কারখানাকে চাপ দেয়।
SA8000:
amfori BSCI ও SA8000 এর মধ্যে Living wage Gap নিয়ে পাথর্ক্য হল BSCI তে পরিকল্পনা দেখতে চায় বা পূরনের জন্য চাপ দেওয়া হয় কিন্তু SA8000 এটি নিশ্চিত করা বাধ্যতামূলক শর্ত (Corrective Action Plan – CAP)। যদি কোনো ফ্যাক্টরি লিভিং ওয়েজ দিতে ব্যর্থ হয় এবং তা পূরণের জন্য কোনো দৃশ্যমান পরিকল্পনা বা রোডম্যাপ না দেখায়, তবে তারা SA8000 সার্টিফিকেট পাবে না বা সার্টিফিকেট বাতিল হতে পারে।
Sedex (SMETA):
SMETA অডিটের ETI বেস কোড অনুযায়ী লিভিং ওয়েজের গ্যাপ থাকলে তা নন-কমপ্লায়েন্স (Non-compliance) হিসেবে রিপোর্টে আসে, যা বায়ার পোর্টালে দেখতে পায়।
WRAP (Worldwide Responsible Accredited Production)
অডিটে লিভিং ওয়েজ গ্যাপ (Living Wage Gap) পূরণের সরাসরি কোনো কঠোর বা আইনি বাধ্যবাধকতা নেই। WRAP মূলত স্থানীয় শ্রম আইন এবং ন্যূনতম মজুরি নিশ্চিতকরণের ওপর ভিত্তি করে কাজ করে।
তবে গ্লোবাল বায়ারদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্সের পরিবর্তনের কারণে, WRAP এর ৫ নম্বর নীতি বা Principle 5 (Compensation and Benefits Guidance–) এর অধীনে লিভিং ওয়েজের বিষয়টি ক্রমান্বয়ে গুরুত্ব পাচ্ছে। তবে এটি এখনো সার্টিফিকেশনের জন্য বাধ্যতামূলক ‘পাস/ফেল’ শর্ত হিসেবে চাপানো হয়নি। যেসব বায়ার (যেমন- US বা European Brands) তাদের ফ্যাক্টরি মূল্যায়নের জন্য WRAP সার্টিফিকেট গ্রহণ করে, তারা অনেক সময় নিজস্ব CoC বা IDH Roadmap on Living Wages-এর অংশ হিসেবে কারখানাকে গ্যাপ অ্যানালাইসিস করতে বলে। বায়ারের ব্যবসার স্বার্থে তখন এটি করতে হয়।
এছাড়াও H&M, Inditex (Zara), C&A, Levi’s ইত্যাদি নিজস্ব CoC-তে স্পষ্ট বলা আছে যে, সরবরাহকারী কারখানাকে অবশ্যই লিভিং ওয়েজ বাস্তবায়নের রোডম্যাপে অংশ নিতে হবে।
যদি ফ্যাক্টরীগুলো বছরের পর বছর গ্যাপ পূরণে কোনো উদ্যোগ না নেয়, তবে বায়াররা ধীরে ধীরে সেই কারখানা থেকে অর্ডার কমিয়ে দেয় বা বিজনেস রিলেশনশিপ রিভিউ করে।