উত্তরঃ
Vision and Mission (Long term goal and short term goal) কি?
Vision (ভিশন) এবং Mission (মিশন) হলো একটি প্রক্রিয়া ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা যার মাধ্যমে একটি কোম্পানি ভবিষ্যতে কোথায় যেতে চায় (লং-টার্ম গোল) এবং তা অর্জনের জন্য বর্তমানে কী কাজ করছে (শর্ট-টার্ম গোল), সেটাই হলো ভিশন ও মিশন।
মুলত short term goal বা Mission (মিশন) গুলোই কোম্পানীর Long term goal বা Vision (ভিশন) পূরনে ধারাবাহিক প্রক্রিয়া।
Living wage এ Gap Analysis এ ইহা কিভাবে কাজ করে
মনে করুন আপনার কোম্পানীর Long term goal বা Vision হলো আগামী ০৫ বছরের মধ্যে শ্রমিকদের Living wage পূরন করবেন।
এ জন্য আপনাকে একটি Strategic Plan এর মাধ্যমে প্রতি বছরের জন্য কিছু short term goal বা Mission (মিশন) সেট করে নিবেন।
যেমন আপনি প্রথম বছরে শ্রমিকদের জন্য প্রথম বছরে ফ্রি বা ভর্তুকি মূল্যে খাবার ও চিকিৎসা ব্যবস্থা করিবেন এবং ইহা বাস্তবায়নে কাজ করিবেন ।
এইভাবে পরের বছর থেকে যথাক্রমে ন্যায্য মুল্যের দোকান, পরিবহন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা , দক্ষতার বৃদ্ধির মাধ্যমে বেতন বৃদ্ধি, আবাসন ব্যবস্থা ইত্যাদি Mission (মিশন) সেট করা ও বাস্তবায়ন পরিকল্পনা নিশ্চিত করার মাধ্যমে কোম্পানীর Long term goal বা Vision অর্জন করে শ্রমিকদের Living wage পূরন করবেন।
Vision and Mission (Long term goal and short term goal) কোথায় উল্লেখ করা আছে?
BSCI
BSCI অডিট এর নিম্মোক্ত Performance Area (১,২,ও৫) এর প্রশ্নগুলোর মাধ্যমে কোন কোম্পানীকে শ্রমিকদের Living wage পূরনের জন্য কারখানার দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনায় (Long-term Strategic Plan) কোনো বাস্তবসম্মত লক্ষ্য বা বাজেট বরাদ্দ রাখা হয়েছে কি না বা ক্রমান্বয়ে উন্নতির (Continuous Improvement) শর্ত পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
PA 1: Social Management System and Cascade Effect
1.1 Is there a clear strategy to integrate amfori BSCI into the business practices? কারখানায় amfori BSCI সামাজিক মানদণ্ড বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক কৌশল ও লিখিত পলিসি আছে কি?
1.2 Is there a senior management representative responsible for ensuring amfori BSCI alignment? সামাজিক মানদণ্ড তদারকির জন্য উচ্চ management কর্তৃক কোনো সুনির্দিষ্ট প্রতিনিধি (Management Representative) নিযুক্ত আছেন কি?
PA 2: Workers Involvement and Protection
প্রশ্নটি হলঃ 2.2 Is there an ongoing institutional dialogue between management and workers? কারখানার দীর্ঘমেয়াদি লক্ষ্য ও কমপ্লায়েন্স বজায় রাখতে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপের ব্যবস্থা আছে কি?
PA 5: Fair Remuneration (ন্যায্য মজুরি)
5.1 Are workers paid at least the legal minimum wage and all legally mandated benefits on time? দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যূনতম মজুরি, উৎসব বোনাস এবং অন্যান্য সব আইনি আর্থিক সুবিধা সঠিক সময়ে দেওয়া হয় কি?
5.2 Are wage calculations transparent and properly explained to workers? বেতন প্রদানের হিসাব (Payslip) শ্রমিকদের স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় কি না এবং বোনাস ও ওভারটাইমের হিসাব স্বচ্ছ কি না?
5.3 Does the wage provided allow for a decent standard of living for workers and their families (Living Wage)? কারখানার প্রদত্ত মজুরি কি শ্রমিক ও তাদের পরিবারের জীবনযাত্রার মৌলিক ব্যয়ের (Living Wage) সাথে সামঞ্জস্যপূর্ণ?
5.4 Are illegal deductions from workers’ wages prohibited? শাস্তিস্বরূপ শ্রমিকদের মূল বেতন বা মজুরি থেকে আইনবহির্ভূতভাবে কোনো টাকা কর্তন (Deduction) করা হয় কি না?
5.5 Is overtime work compensated at the legal premium rate?ওভারটাইম বা অতিরিক্ত কাজের জন্য দেশের শ্রম আইন অনুযায়ী সঠিক হারে (যেমন: দ্বিগুণ হারে) টাকা দেওয়া হয় কি?
.
BSCI ম্যানুয়ালের নির্দেশিকায় (Interpretation Guidelines) বলা হয়েছে:
“The auditee has a long-term plan (e.g., 5 years) of how they will follow the amfori BSCI Code of Conduct… Included a vision, mission, and objectives… Be written, approved, and followed up on…” (বিস্তারিত নির্দেশিকা ও শর্তসমূহ-এ উল্লিখিত)।
এবং amfori BSCI System Manual Part 2 (Follow-up and Continuous Improvement) এবং Part 4 (Guidelines for Business Partners) তে এ সম্পর্কে গাইডলাইন দেওয়া হয়েছে ।
লিভিং ওয়েজ গ্যাপ পূরণে এটি যেভাবে কাজ করে (Summary Manual Matrix)
| ম্যানুয়াল সেকশন / PA | ম্যানুয়ালের নির্দিষ্ট রিকোয়ারমেন্ট | লিভিং ওয়েজ গ্যাপ অ্যানালাইসিসে এর ভূমিকা |
| PA 1 (Question 1.1 & 1.2) | Integration of Social Management into Business Goals | গ্যাপ অ্যানালাইসিস থেকে প্রাপ্ত ঘাটতি পূরণের জন্য কারখানার বাজেট এবং লিখিত ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করা। |
| PA 2 (Workers Involvement) | Define and Communicate Long-term Goals | শ্রমিক ও ট্রেড ইউনিয়নের সাথে আলোচনা করে আগামী ৩-৫ বছরে কীভাবে লিভিং ওয়েজ দেওয়া হবে তার রোডম্যাপ শেয়ার করা। |
| PA 5 (Fair Remuneration) | Assess the Pay Gap and Work Progressively | amfori Living Wage Template-এর মাধ্যমে গাণিতিকভাবে গ্যাপ বের করা, যা কোম্পানির মিশন ও ভিশন পূরণের মূল চালিকাশক্তি। |
SMETA / Sedex অডিট স্ট্যান্ডার্ডে
SMETA অডিটের Section 0.A (Universal Rights covering UNGP / Management Systems) অংশে কারখানার ম্যানেজমেন্ট সিস্টেম অডিট করা হয়। এখানে অডিটর পরীক্ষা করেন যে, কোম্পানির Business Ethics Policy এবং Human Rights Policy-তে কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য (Long-term targets) আছে কিনা।
Pillar 3 & 4 (Environment & Business Ethics): এই দুটি পিলারে কোম্পানির Environmental Policy এবং Anti-Bribery Policy-র অংশ হিসেবে “Continuous Improvement Plan” বা ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা দেখাতে হয়। এই পরিকল্পনার মূল ভিত্তিই হলো কোম্পানির স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য।
কোম্পানির নিজস্ব যে সকল নথিতে (Documents) এগুলো উল্লেখ থাকে
অডিটের সময় ওপরের স্ট্যান্ডার্ডগুলোর আলোকেই অডিটররা কোম্পানি প্রোফাইল (Company Profile) কোম্পানির মূল Vision Statement এবং Mission Statement দেখেন।
নির্দিষ্ট কিছু বৈশ্বিক ব্র্যান্ড (যেমন: H&M, Levi’s, Inditex/Zara, Nike) যখন তাদের নিজস্ব CoC দিয়ে অডিট করায়, তখন তারা নির্দিষ্ট ‘সাস্টেইনেবিলিটি রোডম্যাপ’ তৈরি করতে বলে যেখানে কোম্পানির ৫ বছর বা ১০ বছরের দীর্ঘমেয়াদী লক্ষ্য (Long-term Goal) এবং তা অর্জনের জন্য চলতি বছরের বাজেট ও পরিকল্পনা (Short-term Goal) বিস্তারিত দেখতে চায়।