উত্তরঃ amfori BSCI অডিটে ১৩ টি Performance Area তে মোট ৮১টি প্রশ্নের মধ্যে ২০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা “Crucial Questions” (যা আগে Major Questions নামে পরিচিত ছিল) রয়েছে. এই ২০টি প্রশ্ন উক্ত ১৩ টি Performance Area রয়েছে ।
উক্ত crucial প্রশ্ন (Major Questions) প্রশ্নের উত্তর যদি “NO” হয়, তবে সংশ্লিষ্ট Performance Area (PA) এবং ওভারঅল অডিট রেটিংয়ের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে (যেমন সরাসরি D বা E গ্রেড আসার ঝুঁকি থাকে).
amfori BSCI-এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী, এই “Crucial Questions” (গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ)-এর কথা সরাসরি amfori BSCI System Manual এবং amfori BSCI Audit Rating Guide-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
১৩টি Performance Area (PA)-এর মধ্যে কোন PA-তে কয়টি এবং কী কী Crucial Question বা প্রধান বিষয় রয়েছে, তার একটি সুনির্দিষ্ট তালিকা নিচে দেওয়া হলো:
PA 1: Social Management System and Cascade Effect (সামাজিক ব্যবস্থাপনা)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ১.১) – Is there a clear strategy to integrate amfori BSCI into the business practices? কারখানায় amfori BSCI সামাজিক মানদণ্ড বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক কৌশল ও লিখিত পলিসি আছে কি?
মূল বিষয়: Social Management System বা সামাজিক ব্যবস্থাপনা পদ্ধতি
PA 2: Workers Involvement and Protection (শ্রমিকদের সম্পৃক্ততা ও সুরক্ষা)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ২.৪) -Does the business partner ensure that workers’ representatives are not discriminated against? কারখানা কি শ্রমিকদের অধিকার সুরক্ষায় এবং বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরিতে সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছে?
মূল বিষয়: Grievance Mechanism
PA 3: Freedom of Association and Collective Bargaining (ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির অধিকার)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ৩.১) – Do workers have the right to form or join unions of their own choosing? শ্রমিকদের আইন অনুযায়ী স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন বা যেকোনো বৈধ অ্যাসোসিয়েশন গঠন করার পূর্ণ অধিকার দেওয়া হয় কি?
মূল বিষয়: স্বাধীনভাবে নিজস্ব সংগঠন বা ট্রেড ইউনিয়ন গঠন করা এবং যৌথ দরকষাকষিতে (Collective Bargaining) অংশ নেওয়ার আইনি অধিকার
PA 4: No Discrimination, Violence or Harassment (বৈষম্য, সহিংসতা বা নিপীড়নহীন কর্মপরিবেশ)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ৪.১) – Is recruitment, promotion, and compensation free from discrimination based on gender, race, religion, etc.? নিয়োগ, পদোন্নতি, বেতন নির্ধারণ বা বোনাসের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা political বিশ্বাসের কারণে কোনো বৈষম্য করা হয় কি?
মূল বিষয়: Discrimination
PA 5: Fair Remuneration (ন্যায্য মজুরি)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ৫.১) – Are workers paid at least the legal minimum wage and all legally mandated benefits on time? দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যূনতম মজুরি, উৎসব বোনাস এবং অন্যান্য সব আইনি আর্থিক সুবিধা সঠিক সময়ে দেওয়া হয় কি?
মূল বিষয়: Legal Minimum Wage
PA 6: Decent Working Hours (শালীন কর্মঘণ্টা)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ৬.২)- Are workers provided with at least one day off in every seven days? সপ্তাহে অন্তত ১ দিন (টানা ২৪ ঘণ্টা) ছুটি বা ওয়ান-ডে অফ নিশ্চিত করা হয় কি না?
মূল বিষয়: Overtime
PA 7: Occupational Health and Safety – OHS (পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা)
Crucial Question সংখ্যা: ৫টি (প্রশ্ন ৭.১, ৭.৩, ৭.১১, ৭.১৩, ৭.১৪)
প্রশ্ন ৭.১ – Are building structural integrity, electrical installations, and boiler certificates valid and updated? কারখানার ভবন, বৈদ্যুতিক লাইন এবং বয়লারের লাইসেন্স ও নিরাপত্তা সার্টিফিকেট সম্পূর্ণ হালনাগাদ আছে কি?
প্রশ্ন ৭.৩ – Are workplace conditions (lighting, ventilation, temperature, noise) suitable for workers’ health? কারখানার কর্মপরিবেশ (যেমন: আলো, বাতাস, তাপমাত্রা এবং শব্দ) শ্রমিকদের স্বাস্থ্যের জন্য অনুকূল কি না?
প্রশ্ন ৭.১১ – Is Personal Protective Equipment (PPE) provided free of charge and used correctly? শ্রমিকদের বিনামূল্যে পর্যাপ্ত পিপিই (PPE – মাস্ক, গ্লাভস, গগলস) দেওয়া হয় এবং তারা তা সঠিকভাবে ব্যবহার করে কি?
প্রশ্ন ৭.১৩ – Is there a medical room or agreement with a doctor for emergency medical care? কারখানায় জরুরি চিকিৎসার জন্য প্রশিক্ষিত ফার্স্ট এইডার এবং কোনো ডাক্তারের সাথে চুক্তি বা মেডিকেল কক্ষ আছে কি?
প্রশ্ন ৭.১৪ – Is clean and tested drinking water provided sufficiently? শ্রমিকদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ এবং পরীক্ষিত খাবার পানি (Drinking Water) সরবরাহ করা হয় কি?
মূল বিষয়:Health and Safety নিশ্চিতকরন
PA 8: No Child Labour (শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ৮.১) – Does the business partner ensure no children under the legal minimum age are employed? কারখানায় কোনো অবস্থাতেই শিশুশ্রমিক (আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম বয়সের নিচে) নিয়োগ করা হয় কি না?
মূল বিষয়: Child Labour
PA 9: Special Protection for Young Workers (তরুণ শ্রমিকদের বিশেষ সুরক্ষা)
Crucial Question সংখ্যা: ২টি (প্রশ্ন ৯.২ এবং ৯.৩)
প্রশ্ন ৯.২- Are young workers exempted from night shifts or excessive overtime? তরুণ শ্রমিকদের দিয়ে কোনো ধরনের নাইট শিফট (নৈশকালীন ডিউটি) বা অতিরিক্ত ওভারটাইম করানো হয় কি?
প্রশ্ন ৯.৩ – Does their work schedule avoid hindering their education or development? তরুণ শ্রমিকদের কর্মঘণ্টা যেন তাদের শিক্ষা, প্রশিক্ষণ বা মানসিক বিকাশে বাধা না সৃষ্টি করে, তা নিশ্চিত করা হয় কি?
মূল বিষয়:Young Workers Rights
PA 10: No Precarious Employment (অনিয়মিত বা অনিরাপদ কর্মসংস্থান)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ১০.৪) – Do contractual or sub-contracted workers receive basic compliance protection? কারখানায় চুক্তিভিত্তিক বা ঠিকাদারি (Contractual) শ্রমিকদের ক্ষেত্রেও মৌলিক কমপ্লায়েন্স বজায় রাখা হয় কি না?
মূল বিষয়: False Agreement , আইনি অধিকার থেকে বঞ্চিত না করা।
PA 11: No Forced/Bonded Labour (জোরপূর্বক বা দাস শ্রম নিষিদ্ধ)
Crucial Question সংখ্যা: ২টি (প্রশ্ন ১১.১ এবং ১১.৩)
প্রশ্ন ১১.১ – Are original identity documents or certificates withheld from workers? শ্রমিকদের কোনো মূল নথিপত্র (যেমন: জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন বা মূল সার্টিফিকেট) কারখানায় জোরপূর্বক জমা রাখা হয় কি না?
প্রশ্ন ১১.৩ – Are workers free from debt bondage or predatory loans tied to employment? নিয়োগ বা অগ্রিম বেতনের নামে শ্রমিকদের এমন কোনো ঋণের জালে জড়ানো হয় কি, যা তাদের চাকরি ছাড়তে বাধা দেয়?
মূল বিষয়:Forced Labour
PA 12: Protection of the Environment (পরিবেশ সুরক্ষা)
Crucial Question সংখ্যা: ২টি
প্রশ্ন ১২.১ )- Are environmental clearance certificates and ETP operations properly maintained? কারখানার পরিবেশগত ছাড়পত্র (Environmental Clearance Certificate) এবং ইটিপি (ETP) চালুর রেকর্ড সম্পূর্ণ ঠিক আছে কি?
প্রশ্ন ১২.৪) – Are there targets to reduce water and energy consumption? কারখানায় পানি এবং বিদ্যুৎ ব্যবহারের অপচয় রোধে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা পরিবেশ নীতি আছে কি?
মূল বিষয়:Environment
PA 13: Ethical Business Behavior (নৈতিক ব্যবসায়িক আচরণ)
Crucial Question সংখ্যা: ১টি
প্রশ্ন ১৩.৩) – Is the privacy of business and workers’ personal data protected? কারখানার বাণিজ্যিক লেনদেন, ক্রেতাদের তথ্য এবং শ্রমিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা (Data Privacy) রক্ষা করা হয় কি?
মূল বিষয়: Falsifying Information/Records
Crucial Questions” (Major Questions) এ Non-Compliance) বা “NO এর ফলে কি ঘটতে পারে
- ওভারঅল অডিট রেটিং ভালো (যেমন A বা B) হওয়ার কোনো সুযোগ নেই।
- কারখানা সরাসরি D (Unsatisfactory) অথবা E (Unacceptable) গ্রেড পেয়ে যায়।
- জিরো টলারেন্স (Zero Tolerance) প্রটোকল চালু হতে পারে যদি findings টি Child Labour , Forced Labour, Corruption/Bribery, Imminent Danger to Life সংক্রান্ত হয়।
- বায়ারদের অর্ডার বাতিল বা স্থগিত হওয়ার ঝুঁকি