উত্তরঃ
Due Diligence (ডিউ ডিলিজেন্স) হলো একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তার নিজস্ব কার্যক্রম এবং সরবরাহ চেইনে (Supply Chain) মানুষের অধিকার লঙ্ঘন, পরিবেশের ক্ষতি বা অনৈতিক আচরণের মতো ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করে (Identify), প্রতিরোধ করে (Prevent), প্রশমন করে (Mitigate) এবং ভুলগুলো সংশোধন (Remediate) করে ।
সাপ্লাই চেইন এবং কারখানায় Due Diligence (ডিউ ডিলিজেন্স) প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ব্যবসায়িক কার্যক্রমের কারণে মানুষ ও পরিবেশের ওপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করা।
Due Diligence এর সাথে amfori BSCI-এর সম্পর্ক
amfori BSCI Code of Conduct , amfori BSCI System Manual (সিস্টেম ম্যানুয়াল) ও Performance Area 1 (PA 1): Social Management System এ Due Diligence সম্পর্কে উল্লেখ করা হয়েছে
১. amfori BSCI Code of Conduct (কোড অফ কন্ডাক্ট)
কোড অফ কন্ডাক্টের একদম শুরুর ভূমিকা (Preamble) এবং মূলনীতিতে বলা হয়েছে যে, এই কোডটি amfori মেম্বার এবং তাদের ব্যবসায়িক পার্টনারদের বৈশ্বিক সরবরাহ চেইনে “Human Rights Due Diligence (HRDD)” এবং পরিবেশগত সুরক্ষা চর্চার একটি প্রতিশ্রুতি দলিল।
২. amfori BSCI System Manual (সিস্টেম ম্যানুয়াল)
সিস্টেম ম্যানুয়ালের Part 1 (অংশ ১)-এর শিরোনামই হলো “The amfori BSCI Due Diligence Approach”। এই অংশে জাতিসংঘের ব্যবসায়িক ও মানবাধিকার সংক্রান্ত নির্দেশিকা (UNGP) এবং OECD Guidelines অনুসরণ করে ডিউ ডিলিজেন্সের ৬টি মূল ধাপ ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। উক্ত ৬টি ধাপ হলোৎ
Step 1. Embed responsible business conduct into policies & management systems
Step 2. Identify and assess actual and potential adverse impacts associated with the enterprise’s operations, products or services
Step 3. Cease, prevent or mitigate adverse impacts
Step 4. Track implementation and results
Step 5. Communicate how impacts are addressed
Step 6. Provide for or cooperate in remediation when appropriate
Ref: amfori BSCI System Manual 2022 Part 1 , Page :10
৩. Performance Area 1 (PA 1): Social Management System
অডিটের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় PA 1 (সামাজিক ব্যবস্থাপনা পদ্ধতি)-তে সরাসরি ডিউ ডিলিজেন্স বাস্তবায়নের প্রশ্ন রয়েছে। সেখানে জানতে চাওয়া হয়—কারখানাটি তার সাব-কন্ট্রাক্টর, ডাইং বা সুতা সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর Due Diligence (ঝুঁকি পর্যবেক্ষণ) করছে কি না এবং নিজস্ব কোনো ডিউ ডিলিজেন্স পলিসি আছে কি না।
PA 1-এর মোট ৭টি প্রশ্নের মধ্যে প্রধানত ৩টি নির্দিষ্ট প্রশ্ন সরাসরি ডিউ ডিলিজেন্স প্রক্রিয়ার সাথে যুক্ত।
Question 1.3: Does the business partner have a good understanding of production capacity and delivery plans? কারখানার উৎপাদন ক্ষমতা ও ডেলিভারি প্ল্যান কি বাস্তবসম্মত, যা অতিরিক্ত ওভারটাইম এড়াতে সাহায্য করে?
- ডিউ ডিলিজেন্স (Due Diligence) এর প্রমাণ:
- সরবরাহকারীদের একটি তালিকা (Supplier List) থাকতে হবে।
- তাদের কমপ্লায়েন্সের অবস্থা কেমন, তা জানার জন্য কারখানার নিজস্ব Due Diligence Checklist বা অডিট রেকর্ড থাকতে হবে।
Question 1.4: Does the business partner monitor its supply chain’s social performance? কারখানা কি তার সব গুরুত্বপূর্ণ সরবরাহকারী, সাব-কন্ট্রাক্টর এবং ডাইং/প্রিন্টিং ভেন্ডরদের তালিকা (Mapping) হালনাগাদ রেখেছে?
- ডিউ ডিলিজেন্স (Due Diligence) এর প্রমাণ:
- প্রধান সাপ্লায়ারদের কাছ থেকে amfori BSCI Code of Conduct-এ স্বাক্ষর করিয়ে নেওয়া (Signed Terms of Implementation).
- সাপ্লায়ারদের ফ্যাক্টরি ভিজিট করার রিপোর্ট এবং কোনো ত্রুটি পেলে তা সংশোধনের জন্য দেওয়া তাগিদপত্র বা ফলো-আপ রেকর্ড।
Question 1.5 Do significant sub-suppliers sign the amfori BSCI Code of Conduct? সরবরাহকারীরা amfori BSCI কোড অব কন্ডাক্ট মেনে চলবে—এই মর্মে তাদের স্বাক্ষর করা অঙ্গীকারনামা আছে কি?
- ডিউ ডিলিজেন্স (Due Diligence) এর প্রমাণ:
- কারখানার কমপ্লেন বা গ্রিভেন্স পলিসিতে সরবরাহকারী ও বাইরের স্টেকহোল্ডারদের অভিযোগ জানানোর স্পষ্ট নিয়ম থাকতে হবে।
BSCI ছাড়াও বর্তমান বৈশ্বিক বাজারে আরও বেশ কিছু আন্তর্জাতিক অডিট, ফ্রেমওয়ার্ক এবং কোড অব কন্ডাক্ট (CoC)-এ কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনঃ SEDEX / SMETA Audit , SLCP (Social & Labor Convergence Program), SA8000 (Social Accountability) , CSDDD (EU Corporate Sustainability Due Diligence Directive), OECD Due Diligence Guidance, German Supply Chain Due Diligence Act (LkSG), H&M Group CoC , Inditex (Zara) CoC।