উত্তর: বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৫০ এবং ইপিজেড আইন এর ধারা ৩৪ অনুযায়ী,
যদি কোন নারীর সন্তান প্রসবের পূর্ববর্তী ছয় মাস এবং সন্তান প্রসবের পরবর্তী ৬০ (ষাট) দিন [শ্রম আইন এর ক্ষেত্রে] / সন্তান প্রসবের পরবর্তী ৮ (আট) সপ্তাহ [ইপিজেড আইন এর ক্ষেত্রে] মেয়াদের মধ্যে তাহাকে চাকুরী হইতে ডিসচার্জ, বরখাস্ত বা অপসারণ করার জন্য অথবা তাহার চাকুরী অন্যভাবে অবসানের জন্য মালিক কোন নোটিশ বা আদেশ প্রদান করেন, এবং উক্তরূপ নোটিশ বা আদেশের যদি যথেষ্ট কোন কারণ না থাকে তাহা হইলে, এই নোটিশ বা আদেশ প্রদান না করা হইলে এই অধ্যায়ের অধীন সংশ্লিষ্ট নারী যে প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইতেন, উহা হইতে তিনি বঞ্চিত হইবেন না।