উত্তরঃ শ্রম আইনের ধারা ১১১(১১) অনুযায়ী ,
কোন প্রতিষ্ঠানে কোন দিনের কাজের নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে যদি কোন শ্রমিক কাজে হাজির হন তাহা হইলে মালিক উক্ত শ্রমিককে উক্ত দিনের কাজে নিয়োগ করিতে অস্বীকার করিতে পারিবেন।
অর্থাৎ কোন শ্রমিক ৩০ মিনিট পর কর্মস্থলে আসলে মালিক চাইলে তাকে কর্মে যোগদান দিতে অস্বীকৃতি জানাতে পারে।
সেক্ষেত্রে মালিক বাংলাদেশ শ্রম আইনের ধারা-১২৬ (১) অনুযায়ী একজন শ্রমিক কাজের কোন অংশের জন্য অনুপস্থিত থাকেন বা যেটুকু সময় বিলম্বে কাজে যোগদান করেন ঠিক উক্ত সময়ের জন্য মজুরী কর্তন করতে পারেন।