শ্রম আইন ২০০৬ অনুযায়ী কর্মী গ্র্যাচুয়িটি পাবে না।
শ্রম আইনের ধারা-২৩(৩) অনুযায়ী কোন বরখাস্তকৃত বা অপসারিত কর্মী কোন প্রকার গ্র্যাচুয়িটি প্রাপ্য হবেন না।
শ্রম আইনের মাত্র ৬টি ধারাতে গ্র্যাচুয়িটির কথা বলা হয়েছে।
উক্ত ৬টি ধারার বাহিরে অন্য কোন ক্ষেত্রে কর্মীর গ্র্যাচুয়িটির প্রাপ্যতার বিষয়ে শ্রম আইনে কিছুই বলা নেই।
এছাড়াও ৬টি ধারার বাহিরে ধারা-২৩(৩) ধারাতে গ্র্যাচুয়িটির কথা বলা না থাকার কারণে শ্রম আইন অনুযায়ী একজন কর্মী বরখাস্ত হলে বা অপসারিত হলে, ধারা-২৩(৩) অনুযায়ী কোন সুবিধা প্রাপ্য হবেন না কিন্তু শ্রম আইন অনুযায়ী যদি অন্য কোন সুবিধা প্রাপ্য হন তবে তিনি তাহা পাবেন।
তবে সংবাদপত্র এর ক্ষেত্রে কোন কর্মী বরখাস্ত বা অপসারিত হলে গ্র্যাচুয়িটি প্রাপ্য হবেন।