৭। সার্ভিস বইয়ের ফরম

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) সার্ভিস বই বিধি দ্বারা নির্ধারিত মাপে ও ফরমে রক্ষিত হইবে, এবং উহাতে শ্রমিকের একটি ফটো সংযোজিত থাকিবে।

(২) সার্ভিস বইয়ে নিম্নলিখিত বিবরণ থাকিবে, যথাঃ-

(ক) শ্রমিকের নাম, শ্রমিকের মাতা, পিতার নাম ও ঠিকানা;

(প্রযোজ্য ক্ষেত্রে স্বামী/স্ত্রীর নামও লিখিতে হইবে)

(খ) জন্ম তারিখ;

(গ) সনাক্ত করার প্রয়োজনে বিশেষ বিবরণ;

(ঘ) যদি পূর্বে কোন মালিকের অধীনে চাকুরী করিয়া থাকেন তাহা হইলে তাহার নাম ও ঠিকানা;

(ঙ) চাকুরীর মেয়াদ;

(চ) পেশা বা পদবী;

(ছ) মজুরী ও ভাতা (যদি থাকে);

(জ) ভোগকৃত ছুটি; এবং

(ঝ) শ্রমিকের আচরণ।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!