২৯৩। তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) নিম্নবর্ণিত ক্ষেত্রে একজন সদস্য তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ উত্তোলন করিতে পারিবেন, যথা:-

(ক) বাগানের চাকরি হইতে আইন মোতাবেক স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করিলে;

(খ) যোগ্য চিকিৎসক কর্তৃক যথাযথ প্রত্যয়ন সাপেক্ষে সম্পূর্ণ দৈহিক অক্ষমতা বা মানসিক অসামর্থতার কারণে কাজ করিতে অক্ষমতার দরুণ অবসর গ্রহণ করিলে:

তবে শর্ত থাকে যে, যে কোন অবসরগ্রহণকারী সদস্য অবসর গ্রহণের তিন মাস পর তাহার জমাকৃত অর্থ উত্তোলন করিতে পারিবেন।

(২) অবসর গ্রহণ ব্যতীত অন্য ক্ষেত্রে, কোন সদস্য তাহার আবেদনের তারিখে আইন প্রযোজ্য এমন অন্য কোন বাগানে অনধিক তিন মাস লাগাতার চাকরিবিহীন থাকিলে, বোর্ড কর্তৃক প্রাধিকারপ্রাপ্ত হইয়া থাকিলে নিয়ন্ত্রক উক্ত সদস্যের নামে তহবিলে জমা অর্থ উত্তোলনের অনুমতি প্রদান করিতে পারিবে।

(৩) কোন সদস্যের স্বেচ্ছায় অবসর গ্রহণের ক্ষেত্রে

(ক) তহবিলে তাহার সদস্য পদের মেয়াদ তিন বৎসরের কম হইলে মুনাফাসহ মালিকের অংশের শতকরা ৫০ভাগ তহবিলে বাজেয়াপ্ত হইবে;

(খ) তহবিলে তাহার সদস্য পদ তিন বৎসরের অধিক কিন্তু পাঁচ বৎসরের কম হইলে মালিকের অংশের শতকরা ২৫ ভাগ বাজেয়াপ্ত হইবে;

(গ) পাঁচ বৎসরের অধিক কিন্তু দশ বৎসরের কম হইলে মালিকের অংশ ১৫% বাজেয়াপ্ত হইবে।

(8) উপ-বিধি (৩) মোতাবেক কোন সদস্য টাকা উত্তোলন করিবার পর তিনি পুনরায় বাগানের কাজে চাকরি গ্রহণ করিলে তাহাকে নূতন সদস্য হিসাবে তহবিলে যোগদান করিতে হইবে।

(৫) তহবিলে বাজেয়াপ্তকৃত কোন অর্থ মালিককে ফেরত প্রদান করা হইবে না, উহা তহবিলের রাজস্ব খাতে জমা হইবে।

(৬) ভবিষ্য তহবিল কার্যালয় হইতে অবসরপ্রাপ্ত সদস্যদের পরিশোধিত অর্থ বাগান কর্তৃপক্ষ ক্রসড চেকের মাধ্যমে প্রাপককে প্রদান করিবে এবং পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে প্রাপকের প্রাপ্তি স্বীকারপত্র নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করিবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!