২২৯। বোর্ডের কাজ।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) বোর্ড গঠিত হইবার পর ১৫ (পনের) দিনের মধ্যে উহার সভা আহবান করিতে হইবে এবং উহার কাজকর্ম পরিচালনার পদ্ধতি প্রণয়ন করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, আইন বা এই বিধিমালার পরিপন্থি কোন কার্যপদ্ধতি বোর্ড প্রণয়ন করিলে উহা বাতিল বলিয়া গণ্য হইবে।

(২) উপ-বিধি (১) এর অধীন বোর্ড কর্তৃক প্রণীত কার্যপদ্ধতিতে নিম্মোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত হইতে পারিবে, যথা:-

(ক) কোম্পানির বাৎসরিক হিসাব প্রকাশের পর প্রত্যেক যোগ্য সুবিধাভোগীর অনুকূলে তহবিলের অংশ নির্ধারণ, প্রদান, বিনিয়োগ এবং কল্যাণ ফান্ডের তহবিলের ব্যবহারের উদ্দেশ্যে বোর্ডের বার্ষিক সভা অনুষ্ঠানের পদ্ধতি নির্ধারণ;

(খ) তহবিলে সুবিধাভোগীর অংশ বাতিলের বিরুদ্ধে নালিশ শুনানির জন্য অতিরিক্ত সভা অনুষ্ঠানের পদ্ধতি নির্ধারণ;

(গ) বোর্ডের দৈনন্দিন কার্য সম্পাদনের উদ্দেশ্যে কোম্পানি ও সুবিধাভোগী পক্ষের সমসংখ্যক প্রতিনিধির সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটি গঠন;

(ঘ) বোর্ডের সভা অনুষ্ঠানের ব্যাপারে বাস্তব অসুবিধার পরিপ্রেক্ষিতে সকল ট্রাস্টির নিকট সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করিয়া যে কোন প্রশ্নে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নির্ধারণ;

(ঙ) বোর্ডের সভা অনুষ্ঠানের জন্য কোরাম ও নোটিশের প্রয়োজনীয়তা নির্ধারণ; এবং

(চ) বোর্ডের দফতর, রেকর্ডপত্র ও কার্য পরিচালনার দায়িত্ব সচিবের উপর ন্যস্তকরণ।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!