(১) প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে অর্থ গ্রহণ করিবার যথার্থ কর্তৃপক্ষ হইবেন।
(২) প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ নহেন এমন কোন শ্রম আদালত বা অন্য কোন সরকারি কর্মচারী কোন হস্তান্তরকারী কর্তৃপক্ষের নিকট হইতে অর্থ গ্রহণ করিলে তিনি উক্ত অর্থ ও সংশ্লিষ্ট দলিলপত্রাদি প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করিবেন অথবা প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী উহা বিলি-বন্টন করিবেন।