(১) সচিব বোর্ডের সকল সভায় অংশগ্রহণ করিবেন এবং নিম্নবর্ণিত কাজে চেয়ারম্যানকে সহযোগিতা করিবেন, যথা:
(ক) সভা আহবান:
(খ) সভার কার্যবিবরণীর রেকর্ড সংরক্ষণ;
(গ) সভার সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম গ্রহণ; এবং
(ঘ) চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত আইনানুগ নির্দেশ প্রতিপালন।
(২) সচিব সভার আলোচনায় অংশগ্রহণ ও ভোট প্রদান করিতে পারিবেন না তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বা চেয়ারম্যানের নির্দেশ মতে বোর্ডের সভায় সংশ্লিষ্ট কাগজপত্রাদি ও তথ্যাদি উপস্থাপন করিতে পারিবেন।