উত্তরঃ
WRAP কি
WRAP-এর পূর্ণরূপ হলো Worldwide Responsible Accredited Production । এটি একটি ০১ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের Social Compliance Certification programme । যদিওি এটি পূর্বে সিলভার (৬ মাস), গোল্ড (১ বছর) এবং প্ল্যাটিনাম (২ বছর) নামে তিনটি স্তর বা লেভেল থাকলেও, আন্তর্জাতিক গাইডলাইনের সাথে সামঞ্জস্য রাখতে ১ মার্চ, ২০২৬ থেকে পূর্বের স্তরগুলো বাতিল করে সবার জন্য ১ বছর মেয়াদি একক “Certificate of Compliance” নীতি চালু করা হয়েছে ।
১ মার্চ ২০২৬-এর আগে যেসব কারখানা প্লাটিনাম (২ বছর মেয়াদী ) সার্টিফিকেট পেয়েছিল, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত Valid থাকবে কিন্তু renew করতে গেলে নতুন ১ বছরের নিয়ম প্রযোজ্য হবে।
WRAP Audit এখন “পাস অথবা ফেল” (Pass/Fail) এবং সিস্টেম-ভিত্তিক ফলাফলের মাধ্যমে চূড়ান্ত সার্টিফিকেট প্রকাশ করে। WRAP Official Update
অডিটের চূড়ান্ত ফলাফল ও রিপোর্ট সরাসরি WRAP-এর অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে (my.wrapcompliance.org) আপলোড করা হয় WRAP-Pre-Audit-Self-Assessment।
WRAP Audit এ যদি কোন ত্রুটি পাওয়া না যায় বা প্রাপ্ত সকল ত্রুটি ১০০% সফলভাবে সংশোধন করার পর তখনই কেবল WRAP বোর্ড সেটিকে “পাস” ঘোষণা করে ১ বছর মেয়াদি Certificate of Compliance ইস্যু করবে।
WRAP Audit কেন প্রয়োজন
WRAP মূলত যুক্তরাষ্ট্র (USA), কানাডা এবং উত্তর আমেরিকার Brand and Retailer এর কাজ পেতে WRAP Audit প্রয়োজন।
WRAP-এর ১১ ও ১২ নম্বর নীতিতে Security ও Custom Compliance অন্তর্ভুক্ত থাকায় আলাদা করে আমেরিকান কাস্টমসের কোনো Security Audit বা নিরাপত্তা অডিট করতে হয় না। যেমনঃ C-TPAT (Customs-Trade Partnership Against Terrorism) ও GSV (Global Security Verification) এবং SCAN (Supplier Compliance Audit Network)।
WRAP সার্টিফাইড থাকলে কিছু কিছু Brand and Retailer (যেমনঃ Walmart বা Disney) সরাসরি WRAP Audit গ্রহন করে তাদের নিজস্ব অডিট করান না।