প্রথম তফসিল
[ধারা ২(১-ক), (৬৭) এবং ধারা ১৫১ দ্রষ্টব্য।
স্থায়ী আংশিক অক্ষমতা বলে বিবেচিত আঘাতের তালিকা
| প্রথম অংশ | স্থায়ী পূর্ন অক্ষমতা | |
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
| 1 | উভয় চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারানো | ১০০% |
| 2 | উভয় পা গোড়ালি বা তার উপরে থেকে হারানো | ১০০% |
| 3 | উভয় হাত কজি বা তার উপরে থেকে হারানো | ১০০% |
| 4 | স্থায়ী মস্তিষ্ক ক্ষতির ফলে মানসিক অক্ষমতা যাহা কর্মীকে উপার্জনক্ষম করে না | ১০০% |
| 5 | মুখমণ্ডলের গুরুতর বিকৃতি | ১০০% |
| 6 | কোয়াডিপ্লেজিয়া (চার অঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| ৭ | প্যারাপ্লেজিয়া (নিম্নাঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| 8 | হেমিপ্লেজিয়া (অর্ধাঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| 9 | এক হাত বা এক পা সম্পূর্ণরূপে হারানো | ১০০% |
| 10 | সম্পূর্ণ বধিরতা | ১০০% |
| দ্বিতীয় অংশ | স্থায়ী আংশিক অক্ষমতা | |
| ঊর্ধ্বাঙ্গের অঙ্গহানি | ||
| 11 | ঊর্ধ্ববাহর (আর্ম) প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৭০% |
| 12 | উর্ধ্ববাহুর (আর্ম) মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৬৫% |
| 13 | ঊর্ধ্ববাহর (আর্ম) শেষ তৃতীয়াংশ থেকে কনুই-এর নিচ পর্যন্ত | ৬০% |
| 14 | কনুইর নিচ থেকে কব্জি পর্যন্ত | ৫০% |
| 15 | কব্জি হতে হাতের পাতার (পাল্ম) মধ্য অংশ পর্যন্ত | ৫০% |
| 16 | এক হাতের চার আঙুল হারানো | ৫০% |
| ১৭ | এক হাতের তিন আঙুল হারানো | ৩০% |
| 18 | এক হাতের দুই আঙুল হারানো | ২০% |
| ডান বা বাম হাতের আঙুলের অঙ্গহানি | ||
| বৃদ্ধাঙ্গুল | ||
| 19 | সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি | ৩০% |
| 20 | আংশিক বৃদ্ধাঙ্গুলি হারানো (আইপি জয়েন্ট পর্যন্ত) | ১৫% |
| 21 | বৃদ্ধাঙ্গুলির ডিন্টাল ফ্যালাঞ্জের অর্ধেক | ১০% |
| 22 | বৃদ্ধাঙ্গুলির ডিস্টাল ফ্যালাঞ্জের কমপক্ষে এক-চতুর্থাংশ | ০৫% |
প্রথম তফসীল বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ৬৫ নং অধ্যাদেশ) এর ৯০ ধারাবলে প্রতিস্থাপিত।
| ২৩ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫.০০% |
| তর্জনী | ||
| ২৪ | সম্পূর্ণ | ১৪.০০% |
| ২৫ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ১১.০০% |
| ২৬ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৯.০০% |
| ২৭ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫.০০% |
| মধ্যমা | ||
| ২৮ | সম্পূর্ণ | ১২.০০% |
| ২৯ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৯.০০% |
| ৩০ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৭.০০% |
| ৩১ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫.০০% |
| অনামিকা/কনিষ্ঠা | ||
| ৩২ | সম্পূর্ণ | ৭.০০% |
| ৩৩ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৬.০০% |
| ৩৪ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৫.০০% |
| ৩৫ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫.০০% |
| নিম্নাঙ্গের অঙ্গহানি | ||
| আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) | |
| ৩৬ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৮০.০০% |
| ৩৭ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৭০.০০% |
| ৩৮ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) শেষ তৃতীয়াংশ পর্যন্ত | ৬০.০০% |
| ৩৯ | কোমরের নিচে উরুর (থাই) শেষ তৃতীয়াংশ থেকে হাটুর নিচের পায়ের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৫০.০০% |
| ৪০ | হাঁটু (নি জয়েন্ট) নিচে পায়ের মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৮০.০০% |
| ৪১ | পায়ের মধ্যম তৃতীয়াংশ থেকে গোড়ালী পর্যন্ত | ৩০.০০% |
| ৪২ | পায়ের পাতার মধ্যভাগ পর্যন্ত | ২৫.০০% |
| ৪৩ | উভয় পায়ের গোড়ালী পর্যন্ত সম্পূর্ণ হারানো | ৯০.০০% |
| ৪৪ | উভয় পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি অগ্রভাগে সম্পূর্ণ হারানো (মেটাটারসো-ফ্যালেঞ্জিয়াল জয়েন্টের অগ্রভাগে) | ৮০.০০% |
| ৪৫ | উভয় পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি বরাবর সকল আঙ্গুল হারানো | ৮০.০০% |
| ৪6 | উভয় পায়ের সকল আঙ্গুল হারানো (ক্ষুদ্র অস্থিসন্ধি পর্যন্ত) | ৫০.০০% |
| ৪৭ | এক পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত সকলেআঙ্গুলি হারানো (মেটাটারসো-ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট) | ২০.০০% |
| ৪৮ | বৃদ্ধাঙ্গুলির দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ১০.০০% |
| ৪৯ | বৃদ্ধাঙ্গুলির এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৩.০০% |
| পায়ের অন্য আঙুল | ||
| ৫০ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৫.০০% |
| ৫১ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ২.০০% |
| বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের দুইটি আঙ্গুল | ||
| ৫২ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৫.০০% |
| ৫৩ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ২.০০% |
| বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের তিনটি আঙ্গুল | ||
| ৫৪ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৬.০০% |
| 55 | আঙ্গুলের খুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ৩.০০% |
| বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের চারটি আঙ্গুল | ||
| ৫৬ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৯.০০% |
| ৫৭ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ৫.০০% |
| ঘ্রাণশক্তি | ||
| ৫৮ | ঘ্রাণশক্তি সম্পূর্ণ হারানো | ২০.০০% |
| দৃষ্টিশক্তি | ||
| ৫৯ | এক চোখ (আইবল) সম্পূর্ণ হারানো (আঘাত জনিত কারণে) | ৪৫.০০% |
| ৬০ | এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারানো | ৪০.০০% |
| ৬১ | দৃষ্টিশক্তি আংশিক হারানো | ১৫.০০% |
| ৬২ | এক চোখে ছানি বা অ্যাফাকিয়া | ১০.০০% |
| ৬৩ | উভয় চোখে অ্যাফাকিয়া | ২০.০০% |
| ৬৪ | উভয় চোখের টেম্পোরাল দৃষ্টিক্ষেত্র (হেমিয়ানোপসিয়া) | ২৫.০০% |
| ৬৫ | উভয় চোখের নেজাল দৃষ্টিক্ষেত্র (হেমিয়ানোপসিয়া) | ২০.০০% |
| ৬৬ | সব দৃষ্টিক্ষেত্রে ডিপ্লোপিয়া (দ্বিদৃষ্টি) | ২০.০০% |
| ৬৭ | স্কোটোমা, অবস্থান ও মাত্রা অনুযায়ী | ১০% – ১৬% |
| শ্রবণশক্তি | ||
| ৬৮ | এক কানে শোনার ক্ষমতা সম্পূর্ণ ও আকস্মিকভাবে হারানো | ৩০.০০% |
| ৬৯ | উভয় কানে শ্রবণশক্তি হ্রাস (মাত্রা অনুযায়ী) | ৪০% – ৬০% |
| ৭০ | টিনিটাস (কানে শোঁ শোঁ শব্দ) | ১০.০০% |
| পেরিফেরাল নার্ভ ইঞ্জুরি (স্থায়ীভাবে) | ||
| ঊর্ধ্ববাহু | ||
| ৭১ | ব্র্যাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি | ৭০.০০% |
| ৭২ | রেডিয়াল নার্ভ ইঞ্জুরি | ৫০.০০% |
| ৭৩ | মিডিয়াল নার্ভ ইঞ্জুরি | ৮০.০০% |
| ৭৪ | আলনার নার্ভ ইঞ্জুরি | ৩০.০০% |
| নিম্নবাহ | ||
| ৭৫ | সায়াটিক নার্ভ ইঞ্জুরি | ৭০.০০% |
| ৭৬ | কমন পেরোনিয়াল নার্ভ ইঞ্জুরি | ৩০.০০% |
| সার্ভিকাল, থোরাসিক ও লাম্বার স্পাইন কার্যকারিতা (ব্যক্তিগত বিবেচনা) | ||
| ৭৭ | সামান্য কার্যকারিতা হ্রাস (দৈনন্দিন কাজকর্মে সামান্য বিঘ্ন) | ০% – ৫% |
| ৭৮ | মাঝারি কার্যকারিতা হ্রাস (চিকিৎসার প্রয়োজন, দৈনন্দিন কাজে কিছু বিঘ্ন) | ৬% – ২৫% |
| ৭৯ | গুরুতর কার্যকারিতা হ্রাস (চিকিৎসা প্রয়োজন, ব্যক্তিগত দক্ষতা হ্রাস) | ২৬% – ৫০% |
| ৮০ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হ্রাস (অন্যের সহায়তা প্রয়োজন) | ৫১% – ৭৫% |
| মস্তিষ্ক বা সেরিব্রাল জৈবিক আঘাত (ব্যক্তিগত বিবেচনা) | ||
| ৮১ | সামান্য কার্যকারিতা হ্রাস (সামাজিক বা ব্যক্তিগত দক্ষতায় সামান্য বিঘ্ন) | ০% – ৫% |
| ৮২ | মাঝারি কার্যকারিতা হাস (চিকিৎসা প্রয়োজন, ব্যক্তিগত দক্ষতা হ্রাস) | ৬% – ২৫% |
| ৮৩ | গুরুতর কার্যকারিতা হ্রাস (সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা হ্রাস, অন্যের তত্ত্বাবধান প্রয়োজন) | ২৬% – ৫০% |
| ৮৪ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হ্রাস (নির্ভরশীলতা, দৈনন্দিন জীবনে তত্ত্বাবধান প্রয়োজন) | ৫১% – ৭৫% |
| পেট বা বক্ষস্থলের অঙ্গ (ফুসফুস, হৃদযন্ত্র, পরিপাকতন্ত্র, কিডনি, অন্তঃস্রাবী, রক্ততন্ত্র, জননতন্ত্র) (ব্যক্তিগত বিবেচনা) | ||
| আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) | |
| ৮৫ | সামান্য কার্যকারিতা হ্রাস | ০%-৫% |
| ৮৬ | মাঝারি কার্যকারিতা হ্রাস | ৬% – ২৫% |
| ৮৭ | গুরুতর কার্যকারিতা হ্রাস | ২৬%-৫০% |
| ৮৮ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হাস | ৫১% – ৭৫% |
| পোড়া, আঘাত বা চর্মরোগের দাগ (ব্যক্তিগত বিবেচনা) | ||
| দাগ দ্বারা ত্বকের গুণগত পরিবর্তন বোঝায়, যাহা নন-ভিসিয়াস বা ভিসিয়াস হতে পারে। শরীরের ১% পৃষ্ঠতল- ‘হাতের তালু’। শুধুমাত্র ভিসিয়াস দাগ ক্ষতিপূরণযোগ্য। প্রকাশিত স্থানে (মাথা, হাত-পা) দাগের ক্ষতি বেশি। নন-ভিসিয়াস দাগ: রৈখিক, আশেপাশের ত্বকের সমান, রঙ প্রায় একই, কোনো সংকোচন বা বিকৃতি সৃষ্টি করে না। ভিসিয়াস দাগ: অসম, ডিপ্রেসড, গাঢ় রঙের, কেলয়েড বা হাইপারট্রফিক, সংকোচন সৃষ্টিকারী। | ||
| ৮৯ | সামান্য (শরীরের ৫%-এর কম) | ০%-৫% |
| ৯০ | মাঝারি (৬% ১০%) | ৬% – ১০% |
| ৯১ | গুরুতর (১০%-এর বেশি) | ১১% – ২৫% |
| মানসিক রোগ (ব্যক্তিগত বিবেচনা) | ||
| ৯২ | সামান্য (দৈনন্দিন কাজে সামান্য বিঘ্ন) | ০%-৫% |
| ৯৩ | মাঝারি (চিকিৎসা প্রয়োজন, সামাজিক দক্ষতা হ্রাস) | ৬% – ২৫% |
| ৯৪ | গুরুতর (সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা হ্রাস, তত্ত্বাবধান প্রয়োজন) | ২৬%-৫০% |
| ৯৫ | অত্যন্ত গুরুতর (নির্ভরশীলতা, দৈনন্দিন জীবনে তত্ত্বাবধান প্রয়োজন) | ৫১% – ৭৫% |
| দ্রষ্টব্য: ১. এই তফসিলে উল্লিখিত কোনো অঙ্গ বা অঙ্গাংশের স্থায়ী ও সম্পূর্ণ কার্যকারিতা হারানোকে সেই অঙ্গ বা অঙ্গাংশের ক্ষতি বলে গণ্য করা হইবে। ২. একাধিক আঘাতের ক্ষেত্রে, যোগ্য কর্তৃপক্ষের বিবেচনায় শতকরা হার বাড়ানো যাইতে পারে, তবে সর্বোচ্চ ১০০% এর বেশি হইবোনা [ধারা ১৫১(২)]। ৩. এই তফসিলে উল্লেখ নেই এমন আঘাতের ক্ষেত্রে, যোগ্য কর্তৃপক্ষ তফসিলের সহিত সামঞ্জস্যপূর্ণভাবে শতকরা হার নির্ধারণ করিবে [ধারা ১৫১(গ) (২)]। ৪. অক্ষমতা মূল্যায়ন আঘাত স্থিতিশীল হইবার তারিখ বা ১২তম মাসে (যেটি আগে ঘটে) করিতে হইবে। (বিএলএ-এর সংশ্লিষ্ট ধারাগুলো অনুযায়ী প্রণীত) | ||