উত্তরঃ
ICS অডিট হলো একটি আন্তর্জাতিক সামাজিক ও পরিবেশগত মান যাচাই প্রক্রিয়া। এই অডিট মূলত পোশাক, জুতা, ও ইলেকট্রনিক্স কারখানায় সংগঠিত হয়ে থাকে এবং উক্ত কারখানায় কর্মরত শ্রমিক, কর্মীদের কাজের পরিবেশ, মানবাধিকার এবং পরিবেশ সুরক্ষার মান যাচাই করে থাকে।
৯৯৮ সালে ফ্রান্সের ব্যবসায়িক ফেডারেশন FCD (Fédération Française du Commerce et de la Distribution) এর সদস্যদের উদ্যোগে এটি প্রথম গঠিত হয় এবং ইউরোপের কিছু বিখ্যাত ব্র্যান্ড যেমন– Carrefour, Auchan, Lacoste, Kiabi, Galeries Lafayette এবং Casino ইত্যাদি এর সদস্য।
আইসিএস (ICS) কোনো কারখানা বা সংস্থাকে কোনো ধরনের সার্টিফিকেট বা শংসাপত্র প্রদান করে না। অডিট শেষ হওয়ার পর, কারখানার কী কী ত্রুটি রয়েছে তা উল্লেখ সম্পূর্ন অডিটকে A, B, C, D, বা E গ্রেডে মূল্যায়ন করে একটি বিস্তারিত অডিট রিপোর্ট (Audit Report) প্রদান করে।
উক্ত অডিট অডিট রিপোর্ট (Audit Report) টি বায়াররা ডাটাবেজ থেকে সরাসরি কারখানার অডিট রিপোর্টটি ডাউনলোড করে দেখতে পারেন এবং উক্ত অডিট রিপোর্ট (Audit Report) এর গ্রেড এবং অ্যাকশন প্ল্যানের অগ্রগতির ওপর ভিত্তি করে বায়াররা সিদ্ধান্ত নেয় যে তারা ওই কারখানাকে কাজের অর্ডার দেবে কি না।
তাই আমাদেরকে France ভিত্তিক বায়ারের অর্ডারের জন্য ICS অডিট করতে হয়।
ICS-এ প্রশ্নগুলোর উত্তর সরাসরি “Yes” (কমপ্লায়েন্স) অথবা “No” (নন-কমপ্লায়েন্স) হিসেবে মার্ক করা হয়। এরপর একটি গাণিতিক শতকরা হারের (Percentage %) ওপর ভিত্তি করে ফ্যাক্টরিকে ফাইনাল গ্রেড (A, B, C, D, বা E ) দেওয়া হয়।