উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর ধারা ২(৫৮) এবং ইপিজেড আইন এর ধারা ২(৪৫) অনুযায়ী,
“লে-অফ” অর্থ কয়লা, শক্তি বা কাঁচা মালের স্বল্পতা, অথবা মাল জমিয়া থাকা অথবা যন্ত্রপাতি বা কল-কজা বিকল বা ভাঙ্গিয়া যাওয়ার কারণে কোন শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা, অস্বীকৃতি বা অক্ষমতা;
প্রতিষ্ঠান বন্ধ ও কাজ বন্ধের ক্ষেত্রে লে অফ এর শর্ত কি
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ১২(৮) , ধারা ১৩(২) এবং ইপিজেড আইন ধারা ১১(৮) ও ধারা ১২(২) এ উল্লেখিত প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে,
যদি কাজ বন্ধের মেয়াদ ৩ (তিন) কর্মদিবসের অধিক হয়, তাহা হইলে সংশ্লিষ্ট শ্রমিকগণকে লে-অফ করা হইবে এবং তাহাদেরকে লে-অফ অনুযায়ী [শ্রম আইনের ধারা ১৬(৫) ও ইপিজেড আইন ১৫(৫)] ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে।
লে-অফ কাজ বন্ধ হওয়ার প্রথম দিন হইতেই বলবৎ হইবে, এবং প্রথম তিন দিনের জন্য প্রদত্ত কোন মজুরী সংশ্লিষ্ট শ্রমিককে প্রদেয় লে-অফকালীন ক্ষতিপূরণের সহিত সমন্বিত করা হইবে।