প্রশ্নঃ অসম্পূর্ন মাসের বা মাসের প্রথমে অথবা শেষে কাজে যোগদান কারিলে বা অব্যহতি প্রদান করিলে মজুরির হিসেব পদ্ধতি কি হইবে?

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

উত্তরঃ

বাংলাদেশ শ্রম আইন এর বিধি ১১৪ইপিজেড আইন এর বিধি ১১৪ অনুযায়ী

(১) কোন শ্রমিকের চাকরি তাহার মজুরির মেয়াদ পূর্ণ হইবার পূর্বে অবসান হইলে অথবা কোন শ্রমিক মাস শুরু হইবার পরে কাজে যোগদান করিলে উভয় ক্ষেত্রে অসম্পূর্ণ মাসের জন্য শ্রমিকের মজুরি হিসাবের ক্ষেত্রে তাহার সাপ্তাহিক ও অন্যান্য ছুটিসহ কর্মকালীন দিনগুলিকে গণনা করিতে হইবে।

(২) বাড়ী ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতাসহ মাসের মোট মজুরিকে উক্ত মাসের মোট দিনগুলি দ্বারা ভাগ করিয়া উক্ত মেয়াদের দিনগুলিকে গুণ করিয়া মজুরি হিসাব করিতে হইবে।

উদাহরনঃ

০১ জন শ্রমিকের মাসিক বেতন ১২৫০০ ও বেসিক বেতন ৬৭০০ টাকা। উনি মে মাসের ০৯ তারিখে কাজ যোগদান করিয়াছে । তবে তার মাসিক বেতন কত হবে?

উত্তরঃ

আমরা জানি,

মে মাস = ৩১ দিন

তাহলে শ্রমিকের চাকুরীর মেয়াদ = (৩১ দিন – ০৮ দিন) = ২৩ দিন।

শ্রমিকের ১ দিনের মাসিক বেতন = ( ১২৫০০ টাকা / ৩১ দিন) = ৪০৩.২৩ টাকা

শ্রমিকের মোট প্রাপ্য নেট মাসিক বেতন হবে ,

৪০৩.২৩ টাকা * ২৩ দিন = ৯২৭৪ টাকা

Get 30% off your first purchase

X
error: Content is protected !!