(১) ধারা ৯৪ অনুযায়ী শ্রমিকগণ শ্রমিক কল্যাণ সমিতি গঠনের পক্ষে সমর্থন ব্যক্ত করিলে উহার নিবন্ধিকরণের জন্য একজন আহবায়কের স্বাক্ষরে, নির্বাহী চেয়ারম্যানের নিকট নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ করিয়া আবেদন করিবেন যথা:- (ক) শ্রমিক কল্যাণ সমিতির নাম ও ঠিকানা;
(খ) শ্রমিক কল্যাণ সমিতি গঠনের তারিখ;
(গ) শ্রমিক কল্যাণ সিমিতির সদস্যদের পদবি, নাম, বয়স, ঠিকানা, পেশা;
(ঘ) চাঁদা প্রদানকারী সদস্যগণের পরিপূর্ণ বিবরণ;
(ঙ) যে প্রতিষ্ঠানের সহিত শ্রমিক কল্যাণ সমিতি সংশ্লিষ্ট উহার নাম এবং উহাকে নিযুক্ত বা কর্মরত শ্রমিকের মোট সংখ্যা।
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্রের সহিত শ্রমিক কল্যাণ সমিতির গঠনতন্ত্রের তিনটি অনুলিপি প্রদান করিতে হইবে।