প্রত্যেক মাস শেষ হইবার ১৫ (পনের) দিনের মধ্যে প্রত্যেক মালিক বোর্ডের নিকট একটি রিটার্ন প্রেরণ করিবেন যাহাতে-
(ক) পূর্ববর্তী মাসে যে সকল শ্রমিক তহবিলের সদস্য হইবার যোগ্যতা অর্জন করিয়াছে তাহাদের পূর্ণ বিবরণ সম্বলিত একটি তালিকা থাকিবে; এবং
(খ) কোন সদস্য পূর্ববর্তী মাসে মালিকের চাকরি ত্যাগ করিয়া থাকিলে, বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে তাহার বা তাহাদের নামের পৃথক তালিকা থাকিবে।