(১) এই বিধি প্রযোজ্য হয় এমন সেক্টরসমূহের জন্য একটি করিয়া কেন্দ্রীয় হিসাব পরিচালিত হইবে।
(২) বোর্ড যথাযথভাবে উক্ত কেন্দ্রীয় হিসাবে জমাকৃত অর্থ বা তহবিলের হিসাব ভিন্ন ভিন্ন শিল্প-প্রতিষ্ঠান অনুযায়ী পৃথকভাবে সংরক্ষণ করিবে।
(৩) বোর্ড যথাযথভাবে তহবিলের হিসাব সংরক্ষণ এবং বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে।
(8) বোর্ড প্রতি বৎসর কোন অনুমোদিত নিরীক্ষকের মাধ্যমে তহবিলের হিসাব নিরীক্ষা করিবে।
(৫) উপ-বিধি (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিরীক্ষক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে বোর্ডের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা এবং বোর্ডের যে কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।