২। সংজ্ঞা।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই বিধিমালায়-

(ক) “আইন” অর্থ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২নং আইন);

(খ) “উপযুক্ত ব্যক্তি” অর্থ এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে সরকার বা মহাপরিদর্শক বা শ্রম পরিচালক কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন মনোনীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান:

(গ) “উত্তোলক যন্ত্র (Lifting machinery)” অর্থ ক্রেন (Crane), উইঞ্চ (Winche), হয়েস্ট (Hoists), ডেরিক বুম (Derrick Boom), ডেরিক ও মাস্ট ব্যান্ড (Derrick and Mast Band), গুজ নেক (Goose Neck), আইবোল্ট (Eyebolt), স্প্রেডার (Spreader) এবং কোন প্রক্রিয়ার সহিত সম্পর্কিত উঠাইবার-নামাইবার কাজে ব্যবহৃত ভারউত্তোলক (Derrick), মাস্তুল (Mast) এবং পাটাতন (Deck) এর সহিত স্থায়ীভাবে সংস্থাপিত যন্ত্র;

(ঘ) “জাহাজ (Ship)” অর্থ সম্পূর্ণভাবে দাড়টানা নয় অথচ নৌ-পরিবহনের কাজে ব্যবহৃত যে কোন নৌ-যান, তবে কোন দেশি নৌকা বা বজরা ইহার অন্তর্ভুক্ত হইবে না;

(৫) “টেলিফোন সার্ভিস” অর্থ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান ও ল্যান্ড ফোন অপারেটর প্রতিষ্ঠানসহ টেলিযোগাযোগ সম্পর্কিত সেবা প্রদানকারী কোন সার্ভিস;

(চ) “ঠিকাদার সংস্থা” অর্থ ধারা ৩ক এর অধীন নিবন্ধিত প্রতিষ্ঠান যাহা কোন চুক্তির অধীন কোন কাজ সম্পাদনকল্পে শ্রমিক সরবরাহ করে;

(ছ) “তদারকি কর্মকর্তা” অর্থ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত এমন কোন ব্যক্তি যিনি উক্ত ক্ষমতাবলে কারখানা বা প্রতিষ্ঠানের কোন শাখার কোন কাজের বা সেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ, কাজের পরিধি নিয়ন্ত্রণ, বাস্তবায়ন কার্যক্রম নিয়ন্ত্রণ, কাজের মূল্যায়ন বা পর্যালোচনা, শ্রমিকদের দিক নির্দেশনা প্রদান বা তদারকি করেন;

(জ) “তফসিল” অর্থ এই বিধিমালার কোন তফসিল;

(ঝ) “ধারা” অর্থ আইনের কোন ধারা;

(ঞ) “প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত কোন ব্যক্তি” অর্থ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি যিনি উক্ত ক্ষমতাবলে কারখানা বা প্রতিষ্ঠানে শ্রমিক বা কর্মচারীদের নিয়োগ, বেতন ও ভাতাদি নির্ধারণ, চাকরির অবসান বা চাকরি হইতে অপসারণ, চূড়ান্ত পাওনাদি পরিশোধ এবং প্রতিষ্ঠানের ব্যয় অনুমোদন বা নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত;

(ট) “প্রক্রিয়া (Process)” অর্থ জাহাজে অথবা জাহাজের পাশে অবস্থানকৃত অন্য জাহাজে মালামাল বা জ্বালানী বোঝাই করা বা জাহাজ হইতে মালামাল বা জ্বালানি বা তেল জাতীয় পদার্থ খালাস করিবার জন্য প্রয়োজনীয় কাজ এবং ইহার সহিত আনুষঙ্গিক অন্যান্য কাজও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(ঠ) “প্রাঙ্গণ (Premises)” অর্থ ডক (Dock), ঘাট (Wharf), জেটি (Quay) অথবা জাহাজে মাল বা জ্বালানি বা তেল জাতীয় পদার্থ উঠাইবার-নামাইবার কাজে ব্যবহৃত কোন স্থান:

(ড) “পূলী ব্লক (Pulley block)” অর্থ ক্রেনের সহিত ব্যবহারের জন্য স্থায়ীভাবে যুক্ত এবং এই উদ্দেশ্যে বিশেষভাবে নির্মিত ক্রেন বা ব্লক নয় এমন পূলী (Pulley), ব্লক (Block), জিন (Gin) বা একই ধরনের গিয়ার;

(ঢ) “ফরম” অর্থ এই বিধিমালার কোন ফরম;

(৭) “বোর্ড” অর্থ এই বিধিমালায় উল্লিখিত ক্ষেত্রমত, জামানত তহবিল পরিচালনা বোর্ড, নিম্নতম মজুরি বোর্ড, কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড, শ্রমিক অংশগ্রহণ ও শ্রমিক কল্যাণ তহবিল পরিচালনা বোর্ড, ভবিষ্য তহবিল ট্রাস্টি বোর্ড, চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল ট্রাস্টি বোর্ড বা শিক্ষধীনতা কার্যক্রম পরিচালনা বোর্ড;

(ত) “সংবাদপত্র শ্রমিক” অর্থ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত কোন সাংবাদিক, প্রশাসনিক শ্রমিক অথবা সংবাদপত্র ছাপাখানা শ্রমিক;

(থ) “হ্যাচ” অর্থ প্রক্রিয়া চালানোর জন্য বা পরিপাটিকরণ বা বায়ু চলাচলের জন্য কোন ডেকের মুখ;

(দ) “হ্যাচওয়ে” অর্থ ডকের উপর হইতে ভিতর পর্যন্ত হ্যাচের সবটুকু জায়গা;

(ধ) “হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনাকারী” অর্থ কোন ব্যক্তি যিনি চুক্তি, লীজ বা অন্য কোনভাবে অধিকারপ্রাপ্ত হইয়া কোন হোটেল ও রেস্টুরেন্ট পরিচালনা করেন।

(২) এই বিধিমালায় ব্যবহৃত হইয়াছে কিন্তু সংজ্ঞায়িত হয় নাই এইরূপ যে কোন অভিব্যক্তি আইনে যে অর্থে সংজ্ঞায়িত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!