১৬৯। নির্বাহী কমিটির সদস্য সংখ্যা।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) ধারা ১৭৯ (১) (ট) মোতাবেক কোন ট্রেড ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা উহার সাধারণ সদস্যদের সংখ্যানুপাতে নিম্নবর্ণিত হারে নির্ধারিত হইবে, যথা:-

সাধারন সদস্যের সংখ্যানির্বাহী কমিটির সদস্য সংখ্যা
অনধিক ৫০অনূন্য৫
৫১হইতে১০০অনধিক৯
১০১হইতে২০০ঐ১৩
২০১হইতে৪০০ঐ১৯
৪০১হইতে৮০০ঐ২৩
৮০১হইতে১৫০০ঐ২৫
১৫০১হইতে৩০০০ঐ২৭
৩০০১হইতে৫০০০ঐ২৯
৫০০১হইতে৭৫০০ঐ৩১
৭৫০০হইতেততোধিকঐ৩৫

(২) যে প্রতিষ্ঠানের জন্য ট্রেড ইউনিয়ন গঠিত হইবে, উক্ত প্রতিষ্ঠানে মোট শ্রম শক্তি বা সদস্যের ২০% বা তদুর্ধ্ব মহিলা নিয়োজিত থাকিলে সেইখানে ইউনিয়নের নির্বাহী কমিটিতে কমপক্ষে ১০% মহিলা সদস্য থাকিতে হইবে।

(৩) প্রতিষ্ঠানপুঞ্জে গঠিত ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও উপ-বিধি (১) ও (২) এর বিধান প্রযোজ্য হইবে:

তবে শর্ত থাকে যে, যতদূর সম্ভব প্রতিষ্ঠানপুঞ্জের অধীন প্রত্যেক প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্য হইতে অন্তত একজন করিয়া শ্রমিককে নির্বাহী কমিটিতে সদস্যভুক্ত করিতে হইবে।

(8) কোন শ্রমিক কার্যনির্বাহী কমিটির সদস্য হইবার যোগ্য হইবেন না, যদি তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক হিসাবে কর্মরত না থাকেন:

তবে শর্ত থাকে যে, রাষ্ট্রায়াত্ত শিল্প সেক্টরের ক্ষেত্রে ধারা ১৮০ এর শর্তাংশ অনুসরণে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা যাইবে।

“ব্যাখ্যা। এই উপ-বিধির উদ্দেশ্য পূরণকল্পে, ‘রাষ্ট্রায়ত্ত শিল্পসেক্টর’ অর্থ

(ক) পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন, ২০১৮ এর ধারা ২(গ) এ সংজ্ঞায়িত “পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান”।

(খ) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড,

(গ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড; এবং

(ঘ) ট্রেড ইউনিয়ন চর্চা রহিয়াছে এইরূপ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।,”

(৫) কোনো ট্রেড ইউনিয়ন বা ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত যেকোনো ধরনের জটিলতার বিষয়ে শ্রম অধিদপ্তরে অভিযোগ উত্থাপিত হইলে মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অভিযোগ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এবং অভিযোগকারীদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন বা ফেডারেশন এর গঠনতন্ত্র ও বিদ্যমান শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করিবার নির্দেশ প্রদান করিবেন।

(৬) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা উক্তরূপ ইউনিয়ন বা ফেডারেশনের বিষয়ে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত গ্রহণের জন্য শ্রম আদালতে অভিযোগ উত্থাপন করিবার অধিকারী হইবেন।

(৭) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল প্রাপ্তির পর মহাপরিচালক প্রয়োজনীয় রেকর্ডপত্র যাচাইপূর্বক উহা নথিভুক্ত করিয়া সংশ্লিষ্টদের অবহিত করিবেন।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!