১৪৬। সংবাদ পত্র মজুরী বোর্ডের অন্তর্বর্তী মজুরী নির্ধারণের ক্ষমতা

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(১) সংবাদপত্র মজুরী বোর্ড কোন ক্ষেত্রে প্রয়োজন মনে করিলে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা অন্তবর্তী মজুরীর হার নির্ধারণ করিতে পারিবে।

(২) উক্তরূপ কোন অন্তর্বর্তী মজুরীর হার সংবাদপত্র প্রতিষ্ঠানের সকল মালিকের জন্য অবশ্য পালনীয় হইবে এবং প্রত্যেক সংবাদপত্র শ্রমিক অন্যূন উক্তরূপ অন্তর্বর্তী হারে মজুরী পাইবার অধিকারী হইবেন।

(৩) উক্তরূপ কোন অন্তর্বর্তী মজুরীর হার ধারা ১৪৫ (২) এর অধীন সংবাদপত্র মজুরী বোর্ডের সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে।

Get 30% off your first purchase

X
error: Content is protected !!