উত্তরঃ বাংলাদেশ শ্রম আইন এর বিধিমালা ২১ এবং ইপিজেড বিধি ১২ অনুযায়ী
(১) স্থায়ীকরণের তারিখ হইতে এক মাসের মধ্যে মালিক সংশ্লিষ্ট শ্রমিকের প্রয়োজনীয় তথ্যসমূহ তাহার সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিবেন।
(২) নিম্নবর্ণিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘটনা সংঘটনের ১৫ (পনের) দিনের মধ্যে শ্রমিকের পরবর্তী বা নূতন তথ্য সার্ভিস বহিতে লিপিবদ্ধ করিতে হইবে, যথা:-
(ক) বেতনের স্কেল বা মজুরির হার পরিবর্তন;
(খ) একই প্রতিষ্ঠানের অন্য শাখায় বা ভিন্ন চাকরিতে অথবা একই মালিকের ভিন্ন প্রতিষ্ঠানে বদলি:
(গ) শ্রমিক কর্তৃক কোন প্রশিক্ষণ গ্রহণ বা কোন বিশেষ দক্ষতা অর্জন;
(ঘ) বার্ষিক ছুটি ভোগ করা বা নগদায়ন;
(ঙ) চাকরি হইতে ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসান, পদত্যাগ বা অবসর গ্রহণ;
(চ) কোন জরিমানা বা দণ্ড আরোপ এবং পুরস্কার প্রদান বা প্রশংসা জ্ঞাপন:
তবে শর্ত থাকে যে, শ্রমিকের বিরুদ্ধে আনীত কোন অসদাচরণের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত উহা সার্ভিস বহিতে লিপিবদ্ধ করা যাইবে না।
সার্ভিস বহি প্রদানের শর্ত
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৬ (২) অনুযায়ী ও ইপিজেড আইন এর বিধি ১৩(২), প্রত্যেক সার্ভিস বই মালিকের হেফাজতে থাকিবে।
তবে শ্রম বিধি ২২(৩) ও ইপিজেড বিধিমালা ১৩(৩) অনুযায়ী, কোন শ্রমিক নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সার্ভিস বহির মূল্য বাবদ ২০/- (বিশ) টাকা নগদে জমা প্রদান করিয়া অবিকল নকল সার্ভিস বহি নিজের হেফাজতে সংরক্ষণ করিতে পারিবেন।
সার্ভিস বহি হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে শ্রম বিধি ২২(৬) ও ইপিজেড বিধিমালা ১৩(৬) অনুযায়ী, তৎক্ষণাৎ উহা লিখিতভাবে মালিককে অবহিত করিতে হইবে, এবং সেই ক্ষেত্রে উক্ত শ্রমিক নগদে ৩০/- (ত্রিশ) টাকা কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করিয়া পুনরায় অবিকল নকল একটি সার্ভিস বহি সংগ্রহ করিতে পারিবে।
এবং শ্রম বিধি ২২(৭) অনুযায়ী, কোনো শ্রমিকের চাকরি অবসানের ২ (দুই) কর্মদিবসের মধ্যে মালিক সার্ভিস বহি ফেরত প্রদান করিবেন কিন্তু ইপিজেড বিধিমালা ১৩(৭) অনুযায়ী, ৩ (তিন) কর্মদিবসের মধ্যে মালিক সার্ভিস বহি ফেরত প্রদান করিবেন ।