বাংলাদেশ শ্রম আইন,
বাংলাদেশ শ্রম আইন ২০১৫ এর নিম্মতম মজুরী ( ১৮ ডিসেম্বর ২০২৩) এর শর্তাবলী ০৩ অনুযায়ী ও শ্রম বিধিমালা ১১১(৫) অনুযায়ী কোন শ্রমিক ০১ বৎসর চাকুরী থাকার পর তার বাৎসরিক মজুরী সব্বনিম্ম ০৫% এর উল্লেখ ছিল।
কিন্তুু প্রজ্ঞাপন – জানুয়ারি ০৫ , ২০২৫ অনুযায়ী এর সাথে ৪% যোগ করে মোট ৯% Increment করতে বলা হয়েছে এবং পরবর্তীতে বা এখন থেকে প্রতি বছর শ্রমিকদেরকে সর্বনিম্ম ৯% Increment প্রদান করতে হবে।
ইপিজেড শ্রম আইন
ফ্রেব্রুয়ারি ২০২৪ এ প্রকাশিত , ইপিজেড নিম্মতম মজুরীর শর্তাবলী এর ০৮ নং অনুযায়ী ,
সার্বিক কাজের মূল্যায়নের ভিত্তিতে কোনো শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার নির্ধারিত হইবে, এক্ষেত্রে, ন্যূনতম ৫০% শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার হইবে মূল মজুরির ন্যূনতম ১০%, অবশিষ্ট শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার তাহাদের কাজের মানের উপর ভিত্তি করিয়া মূল মজুরির ন্যূনতম ৫-১০% হইবে, তবে কোনোক্রমেই কোনো শ্রমিকের বার্ষিক মজুরি বৃদ্ধির হার মূল মজুরির ৫% এর কম হইবে না; শ্রমিকদের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি অনুসৃত হইবে এবং কোনো শ্রমিকের প্রতি আনুকূল্য বা বৈষম্য প্রদর্শন করা যাইবে না; সোয়েটারসহ অন্যান্য সমজাতীয় সেক্টরের শিল্প প্রতিষ্ঠানসমূহে ফুরণভিত্তিক মজুরিতে কর্মরত শ্রমিকগণও বার্ষিক ভিত্তিতে এই মূল মজুরি বৃদ্ধির সুবিধা পাইবেন;
তবে ১৬ জুন , ২০২৫ এ বাংলাদেশ রপ্তানি প্রত্রিয়াকরন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সকল শ্রমিকের সর্বনিম্ম ৫% এর সাথে ৪% যোগ করে সর্বনিম্ম ৯% করা হয়েছে।
তবে সকল শ্রমিকের মধ্যে ৫০% শ্রমিকের সর্বনিম্ম মজুরী হবে ১০% এবং বাকী ৫০% শ্রমিকের কাজের মানের উপর নির্ভর মজুরী হবে ৯% – ১০% । তবে তা ৯% এর কম হওয়া যাবেনা।
এক্ষেত্রে ইপিজেড এর আওতাধীন অনেক ফ্যাক্টরী বিতর্ক এড়ানোর জন্য সকল শ্রমিকের বাৎসরিক বেতন ১০% বৃদ্ধি করে দেন।
উপরোক্ত রেফারেন্স অনুযায়ী, ইপিজেড ও ইপিজেড এর বাহিরে সকল ফ্যাক্টরীর জন্য সর্বনিম্ম মজুরি বৃদ্ধি ৯% করা হয়েছে তবে ইপিজেড এর ফ্যাক্টরীতে ৫০% শ্রমিকের সর্বনিম্ম মজুরী হবে ১০% কিন্তু ইপিজেড এর বাহিরে সকল ফ্যাক্টরী শ্রমিকের মজুরীর ক্ষেত্রে আপনি চাইলেই শ্রমিকের মজুরী বাৎসরিক সর্বনিম্ম ৯% বৃদ্ধি করতে পারেন ।
শ্রম বিধি ১৩৩(২) ও ইপিজেড শ্রম বিধিমালা ১৪১ অনুযায়ী ,
মালিক বা কারখানা ব্যবস্থাপনা কোনো শ্রমিককে যদি আইনের অধীন ঘোষিত নিম্নতম মজুরি অপেক্ষা নিম্ন মজুরি প্রদান করেন তাহা হইলে উক্ত শ্রমিক তাহার অপরিশোধিত মজুরিসহ উহার অতিরিক্ত ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) হারে ক্ষতিপূরণ দাবি করিতে পারিবেন।