উত্তরঃ
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৯০(ক) , শ্রম বিধি ৮১(১) এবং ইপিজেড বিধি ৫১(১) অনুযায়ী ,
পঞ্চাশ বা তদূর্ধ্ব সংখ্যক শ্রমিক নিয়োজিত রহিয়াছেন এমন প্রত্যেক প্রতিষ্ঠান বিধি দ্বারা নির্ধারিত পন্থায় সেইফটি কমিটি গঠন এবং উহাকে কার্যকর করিতে হইবে।
তবে শর্ত থাকে যে, বিদ্যমান কারখানাসমূহের ক্ষেত্রে এই বিধিমালা কার্যকর হইবার তারিখ হইতে ৬ (ছয়) মাসের মধ্যে এবং এই বিধিমালা কার্যকর হইবার পরে স্থাপিত কারখানাসমূহের ক্ষেত্রে উৎপাদন চালু হইবার ৯ (নয়) মাসের মধ্যে সেইফটি কমিটি গঠন করিতে হইবে
শ্রম বিধি ৮১(২ ও ৭) এবং ইপিজেড বিধি ৫১(২ ও ৮) অনুযায়ী,
(২) সেইফটি কমিটিতে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) এর কম এবং ১২ (বার) এর অধিক হইবে না এবং উহাতে মালিক ও শ্রমিক পক্ষের সমসংখ্যক প্রতিনিধি থাকিবে।
| শ্রম আইন অনুযায়ী | সংখ্যা | ইপিজেড আইন অনুযায়ী | ||
| 50 | 500 | 6 | অনুর্ধর্ধ্ব ৫০০ | |
| 501 | 1000 | 8 | 501 | 1000 |
| 1001 | 3000 | 10 | 1001 | 3000 |
| 3001 | তদুর্ধ্ব | 12 | 3001 | তদুর্ধ্ব |