উত্তরঃ
WRAP অডিট বর্তমানে কোন গ্রেডিং বা লেভেল সিস্টেম Audit নয়। এটি এখন ১০০% ত্রুটি সংশোধনের উপর ভিত্তি করে একটি ০১ বছর মেয়াদী আন্তর্জাতিক মানের Social Compliance Certification programme ।
যদিও এটি পূর্বে সিলভার (৬ মাস), গোল্ড (১ বছর) এবং প্ল্যাটিনাম (২ বছর) নামে তিনটি স্তর বা লেভেল থাকলেও, আন্তর্জাতিক গাইডলাইনের সাথে সামঞ্জস্য রাখতে ১ মার্চ, ২০২৬ থেকে পূর্বের স্তরগুলো বাতিল করে সবার জন্য ১ বছর মেয়াদি একক “Certificate of Compliance” নীতি চালু করা হয়েছে ।
১ মার্চ ২০২৬-এর আগে যেসব কারখানা প্লাটিনাম (২ বছর মেয়াদী ) সার্টিফিকেট পেয়েছিল, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত Valid থাকবে কিন্তু renew করতে গেলে নতুন ১ বছরের নিয়ম প্রযোজ্য হবে।
WRAP Audit এখন “পাস অথবা ফেল” (Pass/Fail) এবং সিস্টেম-ভিত্তিক ফলাফলের মাধ্যমে চূড়ান্ত সার্টিফিকেট প্রকাশ করে। WRAP Official Update
অডিটের চূড়ান্ত ফলাফল ও রিপোর্ট সরাসরি WRAP-এর অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে (my.wrapcompliance.org) আপলোড করা হয় WRAP-Pre-Audit-Self-Assessment।
WRAP Audit এ যদি কোন ত্রুটি পাওয়া না যায় বা প্রাপ্ত সকল ত্রুটি ১০০% সফলভাবে সংশোধন করার পর তখনই কেবল WRAP বোর্ড সেটিকে “পাস” ঘোষণা করে ১ বছর মেয়াদি Certificate of Compliance ইস্যু করবে।
সার্টিফিকেট পাবার শর্ত
WRAP সার্টিফিকেট অর্জন করতে হলে একটি কারখানাকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
১২টি মূল নীতিমালার শতভাগ বাস্তবায়ন:
WRAP – Certification Program – Condensed Pre Audit Self Assessment এর পেজ নং ১১- ১৫ এবং WRAP Facility Handbook 2025 এর 26. Glossary of Terms এর Appendix 2: WRAP’s 12 Principles , page: 38 , এছাড়াও WRAP Compliance 12 Principles Official এ উল্লেখিত ১২টি মূল নীতিমালা মেনে চলতে হবে এবং কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
CCTV ফুটেজ সংরক্ষণ
WRAP – Certification Program – Condensed Pre Audit Self Assessment এর Point no: 08 (page no: 08) এ উল্লেখিত এবং WRAP’s Principle 12: Security এর অধীন WRAP Facility Handbook-2025 এর TABLE OF CONTENTS এর 16. CCTV Records (Page no: 29) এ উল্লেখিত ,
Facilities producing goods for export to the United States must maintain at least 30 consecutive days of 24/7 CCTV footage for cargo handling and storage areas, yards, container/truck/trailer storage,packing areas, and facility entry/exit points. (যুক্তরাষ্ট্রে রপ্তানির উদ্দেশ্যে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কার্গো ওঠানামা ও সংরক্ষণের স্থান, ইয়ার্ড,কন্টেইনার/ট্রাক/ট্রেইলার রাখার জায়গা, প্যাকিং এলাকা এবং প্রতিষ্ঠানের প্রবেশ ও প্রস্থান পথের জন্য অন্তত ৩০ দিন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে (২৪/৭) সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে)।
জিরো-টলারেন্স বা “রেড ফ্ল্যাগ” মুক্ত থাকা।
WRAP – Certification Program – Condensed Pre Audit Self Assessment এর page no: 08 এ উল্লেখিত WRAP’s Zero Tolerance Policy ও WRAP Facility Handbook-2025 এর TABLE OF CONTENTS এর 12.2 Zero Tolerance Policy তে উল্লেখিত issue গুলো (যেমনঃ Child labor, Forced labor, Inhumane treatment of workers, Unethical actions, False representation of a certificate or audit report ও False representation of production processes)
সংশোধনমূলক পদক্ষেপ (CAP) বাস্তবায়ন
Audit এ প্রাপ্ত সকল ত্রুটি সমাধান করার জন্য প্রদত্ত CAP (Corrective Action Plan) বাস্তবায়ন করা।
অন্তত ৯০ দিনের ট্র্যাক রেকর্ড
WRAP – Certification Program – Condensed Pre Audit Self Assessment এর Point no: 07 and 08 (page no: 08) এবং WRAP Production Facility Handbook এর Chapter 1 / Self-Assessment Process (page no: 08) অনুযায়ী,
“You must be able to provide the monitor with objective evidence of compliance with the WRAP Principles for at least 90 days preceding the audit for your very first WRAP audit.” অর্থাৎ প্রথমবার অডিটের জন্য আবেদনের পূর্বে অবশ্যই পূর্ববর্তী ৯০ দিনের কমপ্লায়েন্সের বাস্তব প্রমাণাদি প্রস্তুত রাখতে হবে ।
স্বচ্ছতা ও ডকুমেন্টেশন
সঠিক তথ্য প্রদান, ফায়ার ড্রিল, কেমিক্যাল হ্যান্ডলিং, শ্রমিকদের হাজিরা ও বেতনের খাতা এবং ওভারটাইমের সঠিক হিসাবের দাপ্তরিক নথিপত্র অডিটরদের সামনে সম্পূর্ণ স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে। কোনো লুকোচুরি করা যাবে না। অন্যাথায় জিরো-টলারেন্স (Zero Tolerance) হিসেবে গন্য হয়ে যাবে।