উত্তরঃ
Material Safety Data Sheet (MSDS)
Material Safety Data Sheet (MSDS) হলো একটি অপরিহার্য নির্দেশিকা বা ডকুমেন্ট, যা কোনো রাসায়নিক দ্রব্য বা উপাদানের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি, শারীরিক বিপদ (যেমন- আগুন ধরার ক্ষমতা) এবং নিরাপদ ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে । এটি প্রস্তুতকারী বা সরবরাহকারী কোম্পানি তৈরি করে থাকে ।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বর্তমানে MSDS-কে Safety Data Sheet (SDS) নামে অভিহিত করা হয় ।
ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী তালিকা প্রদর্শন
শ্রম বিধি ৬৮(৯ , ১০)ও ইপিজেড বিধি ৯০(৯ , ১০)
(৯) যে সকল কাজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হইবে উহার তালিকা প্রদর্শনসহ সরবরাহকৃত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদানের তথ্য বিধি দ্বারা নির্ধারিত (শ্রম আইন এ ফরম-২৩ ও ইপিজেড আইন এ ফরম-২২) অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।
(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এমন রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিস এম এস ডি এস (Material Safety Data Sheet) সহজে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিবেন।
এছাড়াও ইপিজেড বিধি ৯০(১০ , ১১) অনুযায়ী
(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানব শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এইরূপ রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিশ সহজে সকলের দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে প্রদর্শন করিবেন।
(১১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে, প্রযোজ্য ক্ষেত্রে, Secondary Containment, Spill Prevention Procedure & Kit এর ব্যবস্থা রাখিবেন।
পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা
শ্রম বিধি ৬৮(১২)ও ইপিজেড বিধি ৯০(১২)
(১২) বিপজ্জনক কাজের জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের পরামর্শক্রমে শ্রমিকের পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা করিতে হইবে।