উত্তরঃ
Living Wage (জীবনযাত্রার মানসম্মত মজুরি) এবং Food Basket (খাদ্য ঝুড়ি)
Living Wage (জীবনযাত্রার মানসম্মত মজুরি) এবং Food Basket (খাদ্য ঝুড়ি) Calculation হচ্ছে একজন শ্রমিক তার কাজের এলাকায় যে বেতন পান তা দিয়ে তিনি যেই এলাকাতে থাকেন তার পরিবারসহ পুষ্টিকর খাবার এবং অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে পারছেন কি না তা হিসাব ও গ্যাপ বের করা।
Living Wage এর জন্য আপনাকে আন্তর্জাতিক নিয়ম (WHO গাইডলাইন) অনুযায়ী সর্বপ্রথম একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের সুষম খাদ্যের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি বা ক্যালরির ওপর ভিত্তি করে খাবারের খরচের হিসাব করতে হবে।
BSCI তে Living wages এর সম্পর্ক
BSCI Template 5: Fair Remuneration Quick Scan এ Living Wage Calculation কিভাবে করতে হবে তার একটি গাইডলাইন দেওয়া হয়েছে।
উক্ত গাইডলাইন কে ০২ টি ভাগে (REGIONAL CONTEXT INFORMATION ও AVERAGE FAMILY EXPENSES INFORMATION ) বিভক্ত করে বর্ননা করা হয়েছে এবং CALCULATION FORMULA গুলো ও দেওয়া রয়েছে ।
জীবনধারণের উপযোগী মজুরির (লিভিং ওয়েজ) এই হিসাবটি এমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রযোজ্য যিনি পূর্ণকালীন কাজ করেন (সপ্তাহে ৪৮ ঘণ্টা অথবা স্থানীয় নিয়ম অনুযায়ী সাপ্তাহিক সর্বোচ্চ নিয়মিত কর্মঘণ্টা)।
জীবনধারণের উপযোগী মজুরি নির্ধারণের জন্য, প্রথমে পরিবারের মোট ব্যয়ের হিসাবটিকে (যা উপরের সারণি ব্যবহার করে নির্ণয় করা হয়েছে) পরিবারের উপার্জনক্ষম সদস্যের সংখ্যা দিয়ে ভাগ করুন এবং এরপর প্রাপ্ত সংখ্যাটিকে ১১০% (ঐচ্ছিক ব্যয়ের জন্য অতিরিক্ত অংশ) দিয়ে গুণ করুন:
এখানে ১১০% কারন ১০% saving হিসেবে দেখাতে হবে।
গণনার জন্য প্রয়োজনীয় ডেটা (Inputs)
Reference Family Size: সাধারণত একটি আদর্শ পরিবারে ৪ জন সদস্য ধরা হয়।
Number of Wage Earners: একটি পরিবারে গড়ে উপার্জনক্ষম ব্যক্তি ধরা হয় ১.৫ থেকে ২ জন।
Non-Food Cost % (অ-খাদ্য ব্যয়): মোট বেতনের কত শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ও শিক্ষার পেছনে খরচ হয় (যেমন: বাংলাদেশে সাধারণত আয়ের ৫০%-৫৫% খাবারে এবং ৪৫%-৫০% অন্যান্য খাতে ব্যয় হয়)।
Discretionary Income: জরুরি বা অপ্রত্যাশিত খরচের জন্য অতিরিক্ত ১০% সঞ্চয় যোগ করতে হয়।
.
Living Wage এর সাথে অণ্য অডিট বা COC এর সম্পর্ক
গার্মেন্টস এবং বিভিন্ন সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে প্রচলিত প্রধান প্রধান সামাজিক কমপ্লায়েন্স অডিট এবং বায়ারদের কোড অব কন্ডাক্ট (CoC)-এ লিভিং ওয়েজ (Living Wage) বা জীবনযাত্রার মানসম্মত মজুরি বাস্তবায়ন ও মূল্যায়নের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যেমনঃ
SA8000 (Social Accountability International) । এটি এটি লিভিং ওয়েজের ক্ষেত্রে সবচেয়ে কঠোর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ।
Sedex (SMETA Audit) এর ETI কোডের ৫ নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে “Wages shall be enough to meet basic needs and provide some discretionary income” ও WRAP ( Worldwide Responsible Accredited Production) অডিটে সাধারণত স্থানীয় আইনি ন্যূনতম মজুরি বা Legal Minimum Wage নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
Fair Wear Foundation (FWF) এ আলোচনা করা হয়েছে এবং FLA (Fair Labor Association) এর কোডে ‘Fair Compensation’ (ন্যায্য ক্ষতিপূরণ) বলা হয়েছে,
বিভিন্ন আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক ও কোড অব কন্ডাক্ট যেমনঃ Clean Clothes Campaign (CCC) Model Code , : বিশ্বব্যাপী সাপ্লাই চেইনে লিভিং ওয়েজ গ্যাপ দূর করার জন্য UN Global Compact এবং IDH (The Sustainable Trade Initiative) যৌথভাবে কাজ করছে, যা বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব CoC-তে প্রভাব ফেলে।
Food basket Calculation এর একটি ফরম্যাট পেতে ক্লিক করুন।