উত্তরঃ
ব্যক্তিগত সুরক্ষা সরন্জাম সরবরাহ
বাংলাদেশ শ্রম আইন এর ধারা ৭৮(ক) , ইপিজেড বিধি ৪২(২) অনুযায়ী,
প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ শ্রমিকগণের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ব্যতীত কাউকে কর্মে নিয়োগ করিতে পারিবে না এবং এই বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করিতে হইবে।
প্রশিক্ষণ
শ্রম বিধি ৬৭(৩) ও ইপিজেড বিধি ৪২(১) অনুযায়ী,
নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা এবং প্রশিক্ষণ নিশ্চিত না করিয়া কোন শ্রমিককে উক্ত কাজে নিয়োজিত করা যাইবে না
ব্যক্তিগত সুরক্ষা ব্যবহার না করাতে দায়ী ব্যাক্তি
শ্রম আইন এর ধারা ৭৮(ক) এর উপধারা (২) অনুযায়ী ,
ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহের পর উহা ব্যবহার করা না হইলে সংশ্লিষ্ট শ্রমিকগণ দায়ী হইবেন।
এবং ইপিজেড বিধি ৪২(৩) অনুযায়ী,
মালিক ঝুঁকিপূর্ণ কাজে ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাৎ সরবরাহ না করিলে যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য তিনি দায়ী হইবেন এবং ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহের পর উহা ব্যবহার করা না হইলে সংশ্লিষ্ট শ্রমিক দায়ী হইবেন।
ঝুকি সম্পর্কে সচেতন
শ্রম আইন এর ধারা ৭৮(ক) এর উপধারা (৩) ও ইপিজেড বিধি ৪১(১) অনুযায়ী,
কর্মক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও সেইফটি নিশ্চিত করণের জন্য প্রত্যেক শ্রমিককে কাজের ঝুকি সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করিতে হইবে।
ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী তালিকা প্রদর্শন
শ্রম বিধি ৬৮(৯ , ১০)ও ইপিজেড বিধি ৯০(৯ , ১০)
(৯) যে সকল কাজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হইবে উহার তালিকা প্রদর্শনসহ সরবরাহকৃত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী প্রদানের তথ্য বিধি দ্বারা নির্ধারিত (শ্রম আইন এ ফরম-২৩ ও ইপিজেড আইন এ ফরম-২২) অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে।
(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এমন রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিস এম এস ডি এস (Material Safety Data Sheet) সহজে সকলের দৃষ্টিগোচর হয় এমন স্থানে প্রদর্শন করিবেন।
পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা
শ্রম বিধি ৬৮(১২)ও ইপিজেড বিধি ৯০(১২)
(১২) বিপজ্জনক কাজের জন্য শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের পরামর্শক্রমে শ্রমিকের পুষ্টিকর টিফিনের বা নাস্তার ব্যবস্থা করিতে হইবে।
এছাড়াও ইপিজেড বিধি ৯০(১০ , ১১) অনুযায়ী
(১০) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে মানব শরীরের জন্য ক্ষতির কারণ হইতে পারে এইরূপ রাসায়নিক পদার্থ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সর্তকতা সম্পর্কিত লিখিত নোটিশ সহজে সকলের দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে প্রদর্শন করিবেন।
(১১) প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানে, প্রযোজ্য ক্ষেত্রে, Secondary Containment, Spill Prevention Procedure & Kit এর ব্যবস্থা রাখিবেন।