উত্তরঃ শ্রম আইন এর ধারা ৪৬ (১) ও (২)
(১) প্রত্যেক নারী শ্রমিক তাহার মালিকের নিকট হইতে তাহার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৬০ (ষাট) দিন এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৬০ (ষাট) দিনের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাইবার অধিকারী হইবেন, এবং তাহার মালিক তাহাকে এই সুবিধা প্রদান করিতে বাধ্য থাকিবেনঃ
তবে শর্ত থাকে যে, কোন নারী উক্তরূপ সুবিধা পাইবেন না যদি না তিনি তাহার মালিকের অধীন তাহার সন্তান প্রসবের অব্যবহিত পূর্বে অন্যূন ছয় মাস কাজ করিয়া থাকেন।
(২) কোন প্রসূতিকে উক্তরূপ সুবিধা প্রদেয় হইবে না যদি তাহার সন্তান প্রসবের সময় তাহার দুই বা ততোধিক সন্তান জীবিত থাকে, তবে এক্ষেত্রে তিনি কোন ছুটি পাইবার অধিকারী হইলে তাহা পাইবেন।
কিন্তু ইপিজেড আইন এর ধারা ৩০(১) অনুযায়ী ,সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৬০ (ষাট) দিন এবং সন্তান প্রসবের অব্যবহিত পরবর্তী ৬০ (ষাট) দিনের পরিবর্তে মোট ১১২ দিন হবে [পূর্ববর্তী ৮ সপ্তাহ এবং পরবর্তী ৮ সপ্তাহ] হইবে। ইহাই প্রসূতি কল্যান সুবিধার ক্ষেত্রে শ্রম আইন ও ইপিজেড আইন এর পার্থক্য।
কিন্তু প্রসূতি কল্যান সুবিধা পাইবার ক্ষেত্রে শ্রম আইন ও ইপিজেড আইন এর শর্ত একই যেখানে ০২ টি শর্ত এর কথা বলা হয়েছে ; চাকুরীর বয়স ০৬ মাস হতে হবে এবং তাহার দুই সন্তান এর কম থাকতে হবে।