উত্তরঃ শ্রম আইন এর ধারা ৭৯ এর উদ্দেশ্যে শ্রম বিধি ৬৮(৭,৮) অনুযায়ী ও ইপিজেড আইনের ধারা ৩৫(৩) (ঘ) এর উদ্দেশ্য পূরণকল্পে ইপিজেড বিধি ৯০(৭,৮) অনুযায়ী ,
(৭) পরীক্ষান্তে কোন শ্রমিককে আইনের দ্বিতীয় তফসিলে বর্ণিত কোন পেশা বিষয়ক ও বিষক্রিয়াজনিত ব্যাধিতে আক্রান্ত পাওয়া গেলে প্রত্যয়নকারী চিকিৎসক ও প্রতিষ্ঠানের মালিক অথবা সংশ্লিষ্ট শ্রমিক অথবা তৎকর্তৃক নির্দিষ্ট কোন ব্যক্তি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে উহা ফরম-২৯ এ নোটিস মারফত পরিদর্শককে অবহিত করিবেন এবং পরিদর্শক উক্ত শ্রমিককে দ্রুত জেলা সিভিল সার্জনের নিকট পরীক্ষার জন্য প্রেরণ করিবেন।
(৮) ইপিজেড চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক অথবা প্রযোজ্য ক্ষেত্রে সিভিল সার্জন উক্ত শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়া একটি প্রতিবেদন অতিরিক্ত মহাপরিদর্শক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত পরিদর্শকের নিকট দাখিল করিবেন যাহা পরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিকের নিকট প্রেরণ করিবেন এবং উক্তরূপ পরীক্ষার সকল ব্যয় মালিক বহন করিবেন।