উত্তরঃ
শ্রম আইন এর ধারা ৬০ ,শ্রম বিধিমালা ৫২ এবং ইপিজেড আইনের ধারা ৩৫(৩) (খ) ও ইপিজেড বিধি ৭৪ অনুযায়ী
(১) আইনের বিধান অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে-
- প্রতি ১০০ (একশত) জন শ্রমিকের জন্য অন্তত একটি করিয়া পৃথক আবর্জনা বাক্স ও পিকদানি রাখিতে হইবে;
- পিকদানি বালু ভর্তি থাকিতে হইবে এবং উহার উপরে ব্লিচিং পাউডার থাকিতে হইবে;
- পিকদানি প্রতি ৭ (সাত) দিন অন্ততঃ একবার খালি করিয়া পরিষ্কার ও জীবাণুমুক্ত করিতে হইবে এবং দৈনিক অন্ততঃ একবার উপরের এক স্তর বালি অপসারণ করিয়া পরিষ্কার করিতে হইবে;
- আবর্জনা বাক্স হইবে ঢাকনাসহ প্লাস্টিকের তৈরি এবং উহাতে প্রতিদিন জমাকৃত আবর্জনা অপসারণ করার ক্ষেত্রে জীবাণুনাশট্রারা পরিষ্কার করিতে হইবে;
- পিকদানি ও আবর্জনা বাক্স কর্মকক্ষের দরজার সন্নিকটে স্থাপন করিতে হইবে এবং উহা এইরূপে স্থাপন করিতে হইবে যাহাতে দুর্গন্ধ বিস্তার না করে ও ময়লা আবর্জনা দৃষ্টিসীমার মধ্যে না আসে।
(২) কোনো প্রতিষ্ঠানের আঙ্গিনার মধ্যে কোনো ব্যক্তি অনুরূপ বাক্স ও পিকদানি ব্যতীত অন্য কোথাও ময়লা, আবর্জনা বা থু থু ফেলিতে পারিবেন না এবং প্রত্যেক প্রতিষ্ঠানের বিভিন্ন উপযুক্ত স্থানে এইরূপে নোটিশ টাঙ্গাইতে হইবে যাহাতে ইহা সহজেই সকলের দৃষ্টিগোচর হয়।
(৩) কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে আবর্জনা বাক্স ও পিকদানি ব্যতীত অন্য কোথাও থুথু বা আবর্জনা ফেলিবে না এবং এই বিধান লংজ্ঞন করিলে ১০০ (একশত) টাকা জরিমানা করা হইবে উল্লেখ করিয়া কারখানার অভ্যন্তরে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে নোটিশ আকারে টাঙ্গাইয়া রাখিতে হইবে।
তবে শ্রম আইনে বিধান লঙ্ঘন করিলে ইহা শাস্তিযোগ্য অপরাধ-ইহা উল্লেখ করিয়া টাঙ্গাইয়া রাখিতে বলা হইয়াছে কিন্তু শাস্তিস্বরুপ কত টাকা জরিমানা হবে এমন কিছু উল্লেখ করা নেই। যা ইপিজেড বিধি ৭৪(৩) এ ১০০ (একশত) টাকা জরিমানা করা হইবে উল্লেখ করা হয়েছে।