Answer:* আমরা যারা HR Professional এ কাজ করছি আমাদেরকে হয়তো কোম্পানীর প্রয়োজনে foreign Workers / employee নিয়োগ করতে হয়। সাধারনত স্থানীয় উপযুক্ত জনবল না পাওয়া গেলে এ শর্তে foreign Workers / employee নিয়োগ প্রদান করা হয়। তাই একজন HR Professional হিসেবে আমাদেরকে জানা প্রয়োজন foreign Workers / employee এর নিয়োগের শর্ত বা একজন foreign Workers / employee এর জন্য বাংলাদেশে কাজের অনুমতি পাবার প্রক্রিয়াগুলো কি কি ?
*Work Permit Authorities *
সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কোন কর্তৃপক্ষের নিকট থেকে Foreign Workers / employee এর নিয়োগের জন্য অনুমতি নিতে হবে।
*বাংলাদেশে নিম্মে উল্লেখিত ০৩(তিন) টি কতৃপক্ষ এর মাধ্যমে নিম্মে বর্নিতভাবে কর্মী নিয়োগ দেওয়া হয়। *
- For private sector industrial enterprise, branch office and liaison office, outside of Export Processing Zone (EPZ) – Bangladesh Investment Development Authority (BIDA).
- For employment of foreign national in the EPZ– Bangladesh Export Processing Zones Authority (BEPZA).
- For employment of foreign national in any NGO – NGO Affairs Bureau.
আপনার কোম্পানী উপরে উল্লেখিত যে কর্তৃপক্ষের আওতায় পড়ে আপনাকে উক্ত কর্তৃপক্ষের শর্ত সমূহ অনুসরন করে আপনার কাংঙ্খিত শ্রমিক বা কর্মী নিয়োগ দিতে হবে।