উত্তরঃ WRAP Condensed Pre-Audit Self-Assessment এর Appendix A: WRAP 12 Principles (Page no: 13) ও WRAP Facility Handbook-2025-Version এর Appendix 2: WRAP’s 12 Principles (Page no: 39) এবং 12 Principles – WRAP Compliance এর (Page no: 3) এর COC NO.6:Hours of Work অনুযায়ী,
Hours worked each day, and days worked each week and each month, should not exceed the limitations of the country’s law. Facilities will provide at least one day off in every seven-day period, except as required to meet urgent business needs.(প্রতিদিন কাজের সময় এবং প্রতি সপ্তাহ ও মাসে কাজের দিনের সংখ্যা সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী নির্ধারিত সীমার বেশি হওয়া উচিত নয়। জরুরি ব্যবসায়িক প্রয়োজনে প্রয়োজন না হলে, প্রতিষ্ঠানগুলোকে প্রতি সাত দিনের মধ্যে অন্তত একদিন ছুটি প্রদান করতে হবে)।
Facilities are required by local law to adhere to any limits set on regular working hours as well as any limits set on overtime work. Long term participation in the WRAP Certification Program is contingent upon meeting the limitations set by local law. WRAP recognizes that this can be a particularly challenging requirement, especially when taking into account local enforcement norms and customs. (স্থানীয় আইন অনুযায়ী, কারখানা বা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত কর্মঘণ্টা এবং ওভারটাইম বা অতিরিক্ত কাজের সময়সীমা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হয়। স্থানীয় আইনের নির্ধারিত এই সীমাবদ্ধতাগুলো মেনে চলার ওপরই WRAP সার্টিফিকেশন প্রোগ্রামে দীর্ঘমেয়াদী অংশগ্রহণ নির্ভর করে। WRAP স্বীকার করে যে, বিশেষ করে স্থানীয় আইন প্রয়োগের রীতি ও প্রথাগুলোর কথা বিবেচনা করলে এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং শর্ত হতে পারে)।
In light of this reality, WRAP will permit full compliance with local laws on working hours to be achieved incrementally, provided that a given facility meets the following conditions: is fully transparent about its working hours; ensures that those hours are all being worked voluntarily, in conditions that protect worker safety and health; compensates all employees in keeping with WRAP Principle 5; and shows improvement toward meeting the working hours’ requirements from one audit to the next. (এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে, WRAP কর্মঘণ্টা সংক্রান্ত স্থানীয় আইন পুরোপুরি মেনে চলার বিষয়টি ধাপে ধাপে অর্জনের অনুমতি দেবে, তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট কারখানাটিকে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করতে হবে: কর্মঘণ্টার বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা; কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকারী পরিবেশে এবং তাদের স্বেচ্ছায় অংশগ্রহণের মাধ্যমে ওই কর্মঘণ্টাগুলো পালন নিশ্চিত করা; WRAP-এর ৫ নম্বর নীতি অনুযায়ী সকল কর্মীকে পারিশ্রমিক প্রদান করা; এবং এক অডিট থেকে পরবর্তী অডিটের সময়কালে কর্মঘণ্টা সংক্রান্ত শর্তাবলি পূরণের ক্ষেত্রে অগ্রগতির প্রমাণ দেখানো)।
উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় যে WRAP স্থানীয় আইন এর সাথে সংগতি রেখে Working hour এর বাধ্যবাধকতা নিম্মোক্তভাবে নিশ্চিত করার প্রয়াস করে;
কর্মঘণ্টা এবং ওভারটাইমের (OT):
WRAP এর COC অনুযায়ী, স্থানীয় আইনের নিয়মিত কর্মঘণ্টা এবং ওভারটাইমের (OT) নির্ধারিত সীমা কঠোরভাবে মেনে চলতে হবে যেমনঃ
শ্রম আইনের ধারা ১০২ ও ইপিজেড আইন ৪০ অনুযায়ী,
কোন প্রাপ্তবয়স্ক শ্রমিক কোন প্রতিষ্ঠানে সপ্তাহে আটচল্লিশ (৪৮) ঘণ্টার অধিক সময়ও কাজ করতে পারিবেনঃ
তবে শর্ত থাকে যে, কোন সপ্তাহে উক্তরূপ কোন শ্রমিকের মোট কর্ম-সময় ষাট (৬০) ঘণ্টার অধিক হইবে না, এবং কোন বৎসরে উহা গড়ে প্রতি সপ্তাহে ছাপ্পান্ন (৫৬) ঘণ্টার অধিক হইবে নাঃ
বাধ্যতামূলক সাপ্তাহিক ছুটি: WRAP এর COC
শ্রম আইন ধারা ১০৩ ও ইপিজেড আইন ধারা ৪১ অনুযায়ী,
কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শ্রমিক প্রতি সপ্তাহে ১ (এক) দিন ছুটি পাইবেন।
স্বেচ্ছামূলক শ্রম
অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ সম্পূর্ণ স্বেচ্ছাধীন হতে হবে, কোনো চাপ বা বাধ্যবাধকতা থাকা যাবে না।
ক্রমান্বয়ে উন্নতির সুযোগ (Incremental Compliance)
স্থানীয় বাস্তবতার কারণে যদি কারখানায় অতিরিক্ত ওভারটাইম হয়েও যায়, তবে WRAP সরাসরি সার্টিফিকেট বাতিল না করে ছাড় দেয় এবং পর্যায়ক্রমিকভাবে সংশোধন সুযোগ দেওয়া হয় । যেমনঃ WHAP (Working Hours Action Plan).