উত্তরঃ SMETA-6.1-Best-Practice-Guidance এর Chapter – 5 (Page: 16 – 18) এ 5.Types of Audit ও 5.2 Notification of Audit এবং 5.3 Sequence of Audits এ উল্লেখ করা হয়েছে ।
এছাড়া ও Sedex Auditor Manual SMETA 7.0-June-2024 এর Chapter 02: 2. SMETA Framework এর 2.1 Audit Structure (Pillars / Scope) ও 2.2 Audit Types (scheduled ) এবং 2.3 Audit Sequence (Sequence) অনুযায়ী, SMETA Audit নিম্মোক্তভাবে ব্যাখ্যা করা হয়েছে;
Pillars ও Scheduling এবং Sequence অনুযায়ী SMETA Audit নিম্মোক্ত ০৩ ভাগে ভাগ করা হয়েছে ;
১. পিলারের ব্যাপ্তি বা পরিধি অনুযায়ী (By Pillars / Scope)
SMETA-6.1-Best-Practice-Guidance এর 5.Types of Audit এবং Sedex Auditor Manual SMETA 7.0-June-2024 এর Chapter 02: 2. SMETA Framework এর 2.1 Audit Structure এ উল্লেখিত Pillars / Scope অনুযায়ী Audit ০২ ধরনের যথাঃ
- 2-pillar audit
- 4-Pillar Audit
২. অডিটের সময়সূচী নির্ধারণ অনুযায়ী (By Scheduling / Notice)
SMETA-6.1-Best-Practice-Guidance এর 5.2 Notification of Audit এবং Sedex Auditor Manual SMETA 7.0-June-2024 এর Chapter 02: 2. SMETA Framework এর 2.2 Audit Types এ উল্লেখিত Scheduling / Notice অনুযায়ী Audit ০৩ ধরনের যথাঃ
- Announced Audit (ঘোষিত অডিট): অডিটের সুনির্দিষ্ট তারিখ কারখানার কর্তৃপক্ষ এবং অডিট কোম্পানির পারস্পরিক সম্মতিতে আগে থেকেই নির্ধারিত থাকে।
- Semi-announced Audit (অর্ধ-ঘোষিত অডিট): অডিটের কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয় না। তবে একটি নির্দিষ্ট উইন্ডো বা সময়সীমা (কমপক্ষে ৩ সপ্তাহ) বায়ার বা অডিট কোম্পানি দিয়ে দেয়। অডিটররা সেই ৩ সপ্তাহের যেকোনো দিন হুট করে কারখানায় চলে আসেন।
- Unannounced Audit (অঘোষিত অডিট): কারখানাকে কোনো প্রকার পূর্ব নোটিশ বা আইডিয়া না দিয়েই অডিটররা সরাসরি সারপ্রাইজ ভিজিট (Surprise Visit) করেন।
৩. অডিটের পর্যায় বা ধারাবাহিকতা অনুযায়ী (By Sequence)
SMETA-6.1-Best-Practice-Guidance এর 5.3 Sequence of Audits এবং Sedex Auditor Manual SMETA 7.0-June-2024 এর Chapter 02: 2. SMETA Framework এর 2.3 Audit Sequence এ উল্লেখিত Sequence অনুযায়ী Audit কে ৩টি ধাপে ভাগ করা হয়
- Initial Audit (প্রাথমিক অডিট): কারখানায় যখন প্রথমবারের মতো কোনো SMETA অডিট পরিচালনা করা হয়।
- Periodic Audit (নিয়মিত বা পর্যায়বৃত্ত অডিট): প্রথম অডিটের পর বায়ারের নির্দেশনা অনুযায়ী প্রতি ১ বা ২ বছর পর পর কারখানার কমপ্লায়েন্স ধরে রাখার জন্য যে পূর্ণাঙ্গ অডিট করা হয়।
- Follow-up Audit (ফলো-আপ অডিট): আগের অডিটে যদি কোনো বড় ধরনের ভুল বা নন-কমপ্লায়েন্স (NC) ধরা পড়ে, তবে কারখানাটি তা ঠিক করেছে কিনা—শুধুমাত্র সেই নির্দিষ্ট ত্রুটিগুলো পুনরায় যাচাই করার জন্য এই সংক্ষিপ্ত অডিট করা হয়।
অডিটের মেয়াদকাল (Validity of Audit)
SMETA-6.1-Best-Practice-Guidance এর Chapter – 5 এ 5.4 5.4 Frequency of audits এ উল্লেখ করা হয়েছে ।
Sedex does not determine how often sites should undertake social audits, however buyer members typically require sites to follow ‘audit cycles’ according to their risk category. For consistency, Sedex members recommend following the below approach to audit frequency: (কারখানায় বা স্থাপনায় কত ঘন ঘন social audit) পরিচালনা করা উচিত, সে বিষয়ে Sedex কোনো নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করে না; তবে ক্রেতা-সদস্যরা সাধারণত তাদের ঝুঁকি-শ্রেণি অনুযায়ী নির্দিষ্ট audit cycles অনুসরণ করার শর্ত দিয়ে থাকেন। কাজের ধারাবাহিকতা ও সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে, Sedex-এর সদস্যরা নিরীক্ষার সময়সীমা বা ঘনত্বের ক্ষেত্রে নিচের পদ্ধতিটি অনুসরণ করার পরামর্শ দেন);
● High risk – annual audit
● Medium risk – 2-yearly audit
● Low risk – at customer’s discretion
২৪ মাস পার হয়ে গেলে প্ল্যাটফর্মে থাকা পূর্ববর্তী রিপোর্টটিকে ‘আউট অব ডেট’ (Out of Date) ধরা হবে।
.
.
.
প্রশ্নঃ Pillars / Scope অনুযায়ী SMETA Audit কত ধরনের ও বিস্তারিত আলোচনা করন?